ব্রেকিং নিউজ: এশিয়া কাপ হবে পাকিস্তানেই, তবে ভারত খেলবে অন্য দেশে
ভারতের ম্যাচগুলি যদিও পাকিস্তানে হবে না। রোহিতরা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা এমন কী ইংল্যান্ডেও ভারতের ম্যাচ হতে পারে বলে মনে করা হচ্ছে। ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে।
মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এ বারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।
গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর জয় বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না।
২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান রজার বিন্নী বলেন, “পাকিস্তানে খেলতে যাব কি না সেটা বোর্ড ঠিক করবে না। আমরা দলকে বলতে পারি না যে পাকিস্তানে যেতেই হবে। সরকারের অনুমতি লাগবে ও দেশে যেতে হলে। নিজেরা এই সিদ্ধান্ত নিতে পারব না। সরকার যা বলবে সেটাই করতে হবে।”
১১ ওভারে হেরেছিল ভারত! চার দিন পর ১৩ ওভারে জিতল বাংলাদেশ, ব্যবধান সেই ১০ উইকেটস্বাভাবিক ভাবেই পাকিস্তান ক্রিকেট বোর্ড এটা ভাল ভাবে নেয়নি। সেই সময় পিসিবির প্রধান ছিলেন রামিজ রাজা। তিনি বলেন, “পাকিস্তান যদি ভারতে গিয়ে পরের বছর বিশ্বকাপ না খেলে তা হলে কেউ সেটা দেখবে? আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলেই আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ আয়োজন করতে পারে ওরা।” শেষ পর্যন্ত এশিয়া কাপ পাকিস্তানেই হচ্ছে। কথা রাখল ভারতও। তারা খেলবে অন্য দেশে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল