অধিনায়কের দায়িত্ব পেয়েই অবিশ্বাস্য কাজ করলেন এমবাপ্পে
ঘোষিত দলে নতুন তিন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন তিনি। আর তাদের দলপতি হিসেবে বেছে নিয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে। দলের নতুন অধিনায়ক ঘোষণার বিষয়টি সহজে মেনে নিতে পারছেন না ফ্রান্স তারকা অ্যান্তোনিও গ্রিজম্যান। দেশমের সিদ্ধান্তে খানিকটা অভিমান করেছেন ৩২ বছর বয়সী এ ফুটবলার।
তবে অধিনায়কত্বের দায়িত্ব বুঝে পেতেই সতীর্থ গ্রিজম্যানের অভিমানের বরফ গলালেন এমবাপ্পে। জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথম সংবাদ সম্মেলনেই তিনি বলেছেন, কোচ তাকে পরিষ্কার একটি বার্তা দিয়ে রেখেছেন। নেতৃত্বের প্রয়োজনে নিজেকে বদলের ফেলার কথা।
তিনি আরো বলেন, তার (কোচ) চাওয়া, আমি যেন দলকে এক সুতোয় গেঁথে রাখি, দলকে নিজের সঙ্গে করে এগিয়ে নিয়ে যাই। দলের বিভিন্ন প্রজন্মের মধ্যে যেন সেতুবন্ধন হয়ে কাজ করি।
সংবাদ সম্মেলনে গ্রিজম্যানের প্রসঙ্গ আসতেই এমবাপ্পে বললেন, ‘তার (গ্রিজম্যান) প্রতিক্রিয়া খুবই প্রত্যাশিত। তাকে আমি বলেছি যে, তার জায়গায় আমি হলে আমার প্রতিক্রিয়াও একইরকম হতো।’
তিনি বলেন, আমি এবং সে হাতে হাত ধরেই চেষ্টা করব যেন বৈশ্বিক পর্যায়ে এই দল নিজেদের ছাপ রাখতে পারে। তার যদি দলের প্রতি কিছু বলার থাকে, অবশ্যই আমি চুপ করে বসব এবং তার কথা শুনব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live