টানা তিন ম্যাচে ডাক মারা সূর্যকে পরামর্শ দিলেন গাভাসকর
তাঁর পিছনে অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে টি-টোয়েন্টিতে তাঁর বিধ্বংসী ফর্ম। গত বছর টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকরকে সূর্যকুমার যাদবের এই খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসার জন্য কী করা উচিত, প্রশ্ন করা হলে তিনি 'কিছু না, কিছু না' বলে এড়িয়ে যান।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সম্প্রতি শেষ হওয়া ওয়ানডে সিরিজে সূর্যকুমার প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিনবার শূন্য রানে আউট হওয়ার একটি অবাঞ্ছিত বিশ্ব রেকর্ড করেছেন। তিনি প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন এবং তৃতীয় ম্যাচে অ্যাশটন তাঁকে ক্লিন-বোল্ড করেন।
সূর্যকুমারের সঙ্গে খারাপ কী হচ্ছে? কী করে তাঁর ফর্ম তিনি ফিরে পাবেন? এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয় ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকরকে। তিনি এক অপ্রত্যাশিত উত্তর দেন বলেন, 'কিছুই না। কিছুই না। সূর্য সবেমাত্র বুঝতে পেরেছে যে এইরকম সেরা ক্রিকেটারদের সঙ্গেও হতে পারে এবং হয়েছে।
তাই আমি মনে করি ওকে সবার প্রথমে যেটা করতে হবে তা হল ফোকাস। এই তিনটে ম্যাচের কথা ভুলে গিয়ে আসন্ন আইপিএলে ওকে মনোনিবেশ করতে হবে। সেখানে রান পেতে হবে। আইপিএলে রান পেলেই একদিনের ম্যাচের জন্য আত্মবিশ্বাস ফিরে পাবে।'
পরপর ম্যাচে একটি করে বল খেলে সেটাতে আউট হয়ে যাওয়ায় সূর্যের খুব একটা দোষ দেখতে পারছেন না সানি। তিনি বলেন, 'হ্যাঁ পরপর তিনটি ম্যাচে প্রথম বলে আউট হয়েছে ও। তবে বলা খুব মুশকিল কী খারাপ হচ্ছে। তবে প্রথম দুটো ম্যাচে মিচেল স্টার্কের ডেলিভারি খুব ভালো ছিল। কিছু করার ছিল না সূর্যর।' ভারত অধিনায়ক রোহিত শর্মাও তাঁর পাশে দাঁড়িয়ে বলেন, 'সূর্যকুমার এই সিরিজে মাত্র তিনটি বল খেলেছে। যদি ভালো করে দেখা হয় তাহলে দেখা যাবে তিনটি বলই খুব ভালো ছিল। ফলে এই নিয়ে খুব একটা শোরগোল না করলেও হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?