৬২ বছরের ইতিহাস ভেঙে নতুন ইতিহাস গড়লো ইংল্যান্ড
নেপলসের ডিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ম্যাচটি ২-১ গোলে জিতেছে শেষ দিকে ১০ জন নিয়ে খেলা ইংল্যান্ড।
ডেকলান রাইসের গোলে শুরুতেই দলটি এগিয়ে যাওয়ার পর ২-০ করেন হ্যারি কেইন। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমান ইতালির মাতেও রেতেগি। কিন্তু ইংল্যান্ডের জয় ঠেকাতে পারেননি।
ইতালিয়ানদের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ জয় ছিল ২০১২ সালে, প্রীতি ম্যাচে ২-১ গোলে। আর ইতালির মাটিতে স্বাগতিকদের বিপক্ষে তারা সবশেষ জিতেছিল সেই ১৯৬১ সালে, প্রীতি ম্যাচে ৩-২ গোলে। অবশেষে এবার শেষ হলো তাদের দীর্ঘ অপেক্ষার প্রহর। ৬২ বছর পর ইতালিকে তাদেরই মাঠে হারালো ইংল্যান্ড।
নেপলসে ইতালির বিপক্ষে অ্যাওয়ে ম্য়াচে ১৩ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড। গোল করেন ডেকলান রাইস। প্রথমার্ধের শেষ দিকে ইংল্য়ান্ডকে ২-০তে এগিয়ে দেন অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচের ৫৬ মিনিটে ইতালির এক গোল শোধ করেন মাতেও রেতেগি। ৮০ মিনিটে লুক শ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। তবে বাকি সময় রক্ষণ আগলে রেখে ঠিকই জয় নিয়ে মাঠ ছেড়েছে ইংলিশরা।
এদিন দেশের জার্সিতে ৫৪তম গোলে ওয়েন রুনিকে ছাপিয়ে গেছেন হ্যারি কেইন। রুনি ১২০তম ম্যাচে ৫৩ গোলের রেকর্ড গড়েছিলেন। হ্যারি কেইন মাত্র ৮১ ম্যাচেই তাকে ছাপিয়ে গেলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live