আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা খেল পঞ্জাব কিংস, হারালো তারকা ক্রিকেটারকে
আইপিএলে আসন্ন আসর থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জনি বেয়ারস্টো। দলের অভিজ্ঞ তারকা জনি বেয়ারস্টো এই আসরে খেলতে পারবেন না। ইনজুরির কারণে মাঠে নামবেন না তিনি। পঞ্জাব কিংসের বেয়ারস্টোর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ান খেলোয়াড় ম্যাট শর্ট। পঞ্জাব কিংসের হয়ে খেলা উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো গত বছরের সেপ্টেম্বরে যে চোট পেয়েছিলেন তা থেকে এখনও সেরে উঠছেন। পঞ্জাব কিংস শনিবার ২৬ মার্চ এক টুইটে জানিয়েছে যে জনি বেয়ারস্টো আইপিএল ১৬ এ খেলবেন না। ফ্র্যাঞ্চাইজিও তার বদলির ঘোষণা দিয়েছে। টুইটারে ভিডিয়ো শেয়ার করে এই তথ্য জানিয়েছে পঞ্জাব কিংস।
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাথিউ শর্ট আইপিএল ২০২৩-এ জনি বেয়ারস্টোর বদলি হিসেবে পঞ্জাব কিংসে যোগ দেবেন। ম্যাথু বিগ ব্যাশ লিগ ২০২৩-এ তার পারফরম্যান্স দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। পার্থ স্কোর্চার্সের হয়ে খেলার সময় তিনি বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার জিতেছিলেন। সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। পঞ্জাব কিংস টুইট করে লিখেছে, ‘আমরা আপনাদের দুঃখের সঙ্গে জানাচ্ছি যে জনি বেয়ারস্টো তাঁর ইনজুরির কারণে আইপিএলের এই মরশুমে খেলতে পারবেন না। আমরা তাঁকে শুভকামনা জানাই এবং পরের মরশুমে তাঁকে দেখার জন্য উন্মুখ। তার জায়গায় ম্যাথিউ শর্টকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’
ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেয়ারস্টো গত সেপ্টেম্বরে ইয়র্কশায়ারে বন্ধুদের সঙ্গে গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। তিনি তার বাম পা এবং বাম পায়ের গোড়ালি ভেঙে ফেলেন, যার পরে বেয়ারস্টোর কয়েকদিন পরে অস্ত্রোপচার করা হয়। তবে ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি তিনি। আইপিএল ২০২৩ এর প্রথম ম্যাচটি ৩১ মার্চ অনুষ্ঠিত হবে। পঞ্জাব কিংসের প্রথম ম্যাচ কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। মোহালিতে এই ম্যাচটি হবে ১ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে দলের জন্য দুঃসংবাদ এসেছে। দলের অভিজ্ঞ জনি বেয়ারস্টো এই মরশুমে ছিটকে গিয়েছেন। চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন তিনি। টুইটারে ভিডিয়ো শেয়ার করে এই তথ্য জানিয়েছে পঞ্জাব কিংসের ফ্র্যাঞ্চাইজি। বেয়ারস্টোর জায়গায় অস্ট্রেলিয়ান খেলোয়াড় ম্যাট শর্টকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার খেলোয়াড় ম্যাট শর্ট টপ অর্ডার ব্যাটসম্যান। কিন্তু এখনও আন্তর্জাতিক অভিষেক করতে পারেননি। ঘরোয়া ম্যাচে তাঁর রেকর্ড ভালো। শর্ট ৬৭ টি-টোয়েন্টি ম্যাচে ১৪০৯ রান করেছেন। এই সময়ে তিনি ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি করেছেন। শর্ট লিস্ট এ-এর ৫৫টি ম্যাচ খেলেছেন। এই সময়ে তিনি ১৩৯০ রান করেছেন। শর্ট এই ফর্ম্যাটে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি করেছেন। তিনি প্রথম শ্রেণির ম্যাচে ১৪টি হাফ সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি করেছেন। এই ফর্ম্যাটে তিনি ২৪৪৫ রান করেছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?