আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের কারণে পাল্টে যাচ্ছে পেনাল্টির নিয়ম
কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে সেরা গোলরক্ষক হিসেবে জিতেছেন গোল্ডেন গ্লাভের পুরস্কারও। তবে ফাইনালে মার্তিনেজের কাণ্ডকারখানা নিয়ে সমালোচনাও কম হয়নি।
পেনাল্টি নেওয়ার সময় ফ্রান্সের খেলোয়াড়দের মনোযোগ নষ্ট করা জন্য উত্ত্যক্ত করা, গোল্ডেন গ্লাভের পুরস্কার হাতে অশ্লীল অঙ্গভঙ্গি করা এবং এমবাপ্পের পুতুল হাতে নিয়ে উদ্যাপন করা নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল এই গোলরক্ষককে। বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের আচরণ নিয়ে আসা অভিযোগের তদন্তও শুরু করে ফিফা।
এর মধ্যে পেনাল্টির সময় প্রতিপক্ষের মনোযোগ নষ্টে মার্তিনেজের আচরণকে গুরুত্বসহকারে নিয়েছে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফবিএ)। ফুটবলের বিধি প্রণয়নের দায়িত্বে থাকা সংস্থাটি পেনাল্টি-সংক্রান্ত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী পেনাল্টি শট নেওয়ার সময় গোলরক্ষক সময় নষ্ট করতে পারবেন না। ১ জুলাই থেকে এ নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে আইএফবিএ।
নতুন নিয়ম অনুযায়ী গোলরক্ষককে অবশ্যই গোলপোস্টের নির্দিষ্ট লাইনের মধ্যে থাকতে হবে। নিয়মবহির্ভূতভাবে গোলরক্ষক এমন কোনো আচরণ করতে পারবেন না, যা পেনাল্টি শট নিতে আসা প্রতিপক্ষ খেলোয়াড়ের মনোযোগ নষ্ট করে।
গোলরক্ষক পেনাল্টি নেওয়ার মুহূর্তে অযথা সময়ও নষ্ট করতে পারবে না। এ ছাড়া গোলরক্ষক পোস্ট, ক্রসবার ও জালও স্পর্শ করতে পারবে না। সব মিলিয়ে নতুন এ নিয়ম কার্যকর হলে পেনাল্টি নেওয়ার সময় গোলরক্ষকের গতিবিধি বেশ সীমিতই হয়ে পড়বে বলা যায়।
মার্তিনেজ অবশ্য শুধু বিশ্বকাপেই নয়, ২০২১ সালের কোপা আমেরিকাতেও পেনাল্টি নেওয়ার সময় প্রতিপক্ষ খেলোয়াড়ের মনোযোগে বিঘ্ন ঘটিয়ে আলোচনায় এসেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?