সাকিবকে নিয়ে অবিশ্বাস্য কান্ড করে বসলো এক ভক্ত
তারপরও এই সব সমালোচনার জবাব দিয়েছেন মাঠে দুর্দান্ত পারফরমেন্স করে। যার ফলে দিন দিন তার ভক্ত সংখ্যা বাড়তেই আছে। তেমনি পাগলা ভক্তর কান্ড দেখলো সবাই। খেলাধুলা অনেকের কাছেই জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। অনেকের জন্য তো জীবনের অবিচ্ছেদ্য অংশই বটে। এই খেলাধুলার সাথে তাই জড়িয়ে আছে বহু ভক্তের পাগলামি।
এবার যেন তেমন এক পাগল ভক্তের দেখা মিলল। সাকিব আল হাসানের বিশাল ভক্ত সোহেল কবির। ২৪ মার্চ সাকিবের জন্মদিনে প্রিয় ক্রিকেটারের জন্য বিশেষ এক পোট্রেট তৈরি করে ফেললেন সোহেল। ৬০০টি রুবিক’স কিউব দিয়ে ৭ ঘণ্টা সময় ক্ষেপন করে বিশাল এই কর্মযজ্ঞটি সেরেছেন সোহেল। তার এই তাক লাগানো পোট্রেট এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ক্যারিয়ারজুড়ে বহুবারই বিড়ম্বনার শিকার হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। তবে সেই বিড়ম্বনার চেয়ে ভক্তদের এমন অকৃত্রিম ভালোবাসার ঘটনাই বেশি। প্রিয় ক্রিকেটারের জন্য কতকিছুই তো করেন ভক্তরা। সাকিবের পাগল ভক্ত এবার তৈরি করে ফেলেন বিশাল এক পোট্রেট। মোটেও সহজ ছিল না পোর্ট্রেট তৈরির এই রাস্তাটা। ৬০০টি রুবিক’স কিউব ব্যবহার করতে হয়েছে এটি তৈরি করতে, সময় লেগেছে ৭ ঘণ্টার চেয়েও বেশি। বিশেষ সেই পোর্ট্রেটে ফুটে উঠেছে সাকিব আল হাসানের হাসিখুশি চেহারা।
গত ২৪ মার্চ শুক্রবার ছিল সাকিবের ৩৬তম জন্মদিন। প্রিয় ক্রিকেটারকে জন্মদিনের শুভেচ্ছা জানাতেই যেন ভক্ত সোহেলের এমন অভিনব কর্মকান্ড। বিশ্বব্যাপী লাখো কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত হয়েছেন সাকিব আল হাসান। সোহেলের এমন কর্মকান্ড সকলের তীব্র ভালোবাসাকে যেন দিল নতুন এক মাত্রা।
বর্তমানে অবশ্য আয়ারল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত আছেন সাকিব আল হাসান। আগামী ২৭ মার্চ মাঠে গড়াবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live