ব্রেকিং নিউজ: ক্ষোভে আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিতে পারেন সাকিব
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বলা হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলেই যেতে হবে আইপিএলে। এছাড়াও আইপিএলের মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রয়েছে। যে কারণে আইপিএলে খেলা একপ্রকার অনিশ্চিত বাংলাদেশের তিন ক্রিকেটারের।
তাই আইপিএলে না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন সাকিব আল হাসান এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। অনেক বছর পর এবার তিনজন বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পেয়েছেন আইপিএলে। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে মুস্তাফিজুর রহমানকে।
সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে নিলাম থেকে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ওয়ানডে বিশ্বকাপের ভেন্যু ভারত হওয়ায় গুরুত্বপূর্ণ এ তিন ক্রিকেটার আইপিএলের পুরো মৌসুম খেলতে পারলে জাতীয় দলের জন্যই ভালো হতো। এনওসি জটিলতায় সে সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।
বিসিবির এই সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন ক্রিকেটাররাও। গুঞ্জন আছে, লিগের প্রথম থেকে এনওসি না দেওয়ায় আইপিএল থেকে সমঝোতার ভিত্তিতে নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন সাকিব। জানা গেছে, আইপিএলে যাওয়া না যাওয়া নিয়ে দোটানায় পড়েছেন সাকিব।
অনাপত্তিপত্র দেওয়া নিয়ে বিসিবি যে অবস্থান নিয়েছে, তাতে কেকেআর ভালোভাবে নেয়নি। টেস্ট খেলে যেতে হলে অর্ধেক ম্যাচেও থাকতে পারবে না। ১৫ থেকে ২০ দিন পাবে। আর ওখানে গেলেই তো খেলাবে না। এ কারণেই হয়তো আইপিএলে না যাওয়ার কথা ভাবছে সে। যতটা বুঝতে পেরেছি, সে না যাওয়ার ব্যাপারে একপ্রকার মনস্থির করে ফেলেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live