হুট করে অনুশীলনে নেই সাকিব-লিটন
তবে ম্যাচ শুরুর আগের দিনের অনুশীলনটা হলো কিছুটা ঢিলেঢালা। প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে কিনা? কিন্তু সাকিবদের কি এটি জানা নেই যে, টি-টোয়েন্টিতে আয়ারল্যান্ড যথেষ্ট শক্তিশালী।
অধিনায়ক সাকিব আল হাসান, ওপেনার লিটন দাস আর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ছিলেন না রোববারের অনুশীলনে।
যেহেতু অধিনায়ক সাকিব অনুশীলনেই আসেননি, তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে স্বাগতিকদের হয়ে অফিসিয়াল প্রেস মিটে কথা বললেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
তবে সাকিব সম্প্রতি শেষ অনুশীলন প্রায়ই মিস করছেন। এর আগেও সাকিব সিলেটে শেষ দুই ওয়ানডের আগের দিন প্র্যাকটিসে ছিলেন না। দু’দিনই তিনি ঢাকায় কোন না কোন বাণিজ্যিক অনুষ্ঠানে ব্যস্ত সময় কাটিয়েছেন। সন্ধ্যার ফ্লাইটে সিলেট গিয়ে রাতটুকু বিশ্রাম নিয়ে পরদিন মাঠে নেমেছেন।
তবে অনুশীলন না করলেও সাকিবের পারফরমেন্স চোখ ধাধানো। সাকিব মাত্র ৭ রানের জন্য ওয়ানডে ক্যারিয়ারের ১০ম শতরান হাতছাড়া করেছেন।
কাজেই তার আজ অনুশীলন না করা নিয়ে সমালোচকরা নিশ্চুপ। আর সাকিবের পক্ষে আজ অনুশীলন না করার একটি যুক্তি অবশ্য ছিল। রোববারের অনুশীলনটা একদম পুরোদস্তুর সিডিউল সিরিয়াস ও পূর্ণাঙ্গ প্র্যাকটিস সেশন ছিলও না। অনেকটা ঐচ্ছিক অনুশীলনের মত, যার ইচ্ছে এসেছেন। যার ইচ্ছে আসেননি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live