কোহলি বা রোহিত নয়, ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার যিনি
এরপরেই আবারও জাতীয় দলের দরজা খুলে যায় তাঁর। এরপর থেকে মোট ৪৪ টি ম্যাচ (ওয়ানডে এবং টি-২০) খেলে তিনি নিয়েছেন ৪২টি উইকেট। করেছেন ১০১৬ রানও। সামনেই আসছে ওয়ানডে বিশ্বকাপ। এমন আবহে ভারতীয় দলের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া বলেই মনে করছেন ভারতের প্রাক্তন কিপার ব্যাটার দীনেশ কার্তিক।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন 'নিঃসন্দেহে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া। তার প্রথম কারণ ২২ গজে হার্দিক দুটো স্কিল (ব্যাটিং, বোলিং) নিয়ে আসে। ক্রিকেটের অন্যতম দুটো কঠিন স্কিলকে ও ২২ গজে দক্ষতার সঙ্গে পালন করতে পারে। মিডিয়াম পেসার এবং ব্যাটিং অলরাউন্ডার আজকের দিনে পাওয়াটা খুব খুব কঠিন। আমাদের দলে ২-৩ জন স্পিন বোলিং অলরাউন্ডার রয়েছেন। তবে মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার পাওয়াটা খুব কঠিন।'
কার্তিক আরও যোগ করেন অজিদের বিরুদ্ধে চেন্নাই ওয়ানডেতে যেভাবে বল করেছে হার্দিক তার থেকে বোঝা যায় বোলার হিসেবে ওকে বোঝাটা কতটা কঠিন ব্যাটারদের পক্ষে। ওই ম্যাচে নিজের প্রথম স্পেলে তিন ওভারে তিনটি উইকেট নেন তিনি। কার্তিক জানিয়েছেন 'মিডল অর্ডারে হার্দিক খুব ভালো ব্যাট করে। বোলিংয়ে ও ঠিক উইকেটটা নিয়ে বেরিয়ে যায়। ওর বল খেলাটা খুব কঠিন হয় যখন ওর একটা স্বাভাবিক গতি থাকে। যার ফলে ওকে খেলাটা কঠিন হয়। ওকে দেখে মনে হয় যেন ও শর্ট অফ লেন্থ বল করতে চলেছে। ফলে ব্যাটাররা কিছুটা ব্যাকফুটে চলে যায়। তবে যে মুহূর্তে ও ফুলার লেন্থে বোলিং শুরু করে তখন ব্যাটার সমস্যায় পড়ে যায়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা