নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা শক্তিশালী স্কোয়াড
স্বাগতিক ভারত-সহ বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের সাতটি দল ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছে। দলগুলো হলো, ভারত, ইংল্যান্ড, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও নিউজিল্যান্ড। বাকি একটা আসনের জন্য লড়াইয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। তাদের সবার পয়েন্টই খুব কাছাকাছি।
ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮, দক্ষিণ আফ্রিকার ৭৮, শ্রীলঙ্কার ৭৭ ও আয়ারল্যান্ডের ৬৮৷ ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে সবগুলো ম্যাচ খেলে ফেলেছে। দক্ষিণ আফ্রিকার দুইটি এবং শ্রীলঙ্কার ও ওয়েস্ট ইন্ডিজের তিনটি করে ম্যাচ বাকি আছে। তাই নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচ দুইটিতে জয় ভিন্ন কিছু ভাবার অবকাশ নেই প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকার শুধু নিজেরা জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে প্রতিদ্বন্দ্বীদের দিকেও। মন্থর ওভার-রেট কর্তন না হলে ও প্রোটিয়ারা দুইটি ম্যাচই জিতলে তাদের পয়েন্ট হবে ৯৮৷ আয়ারল্যান্ডও বাংলাদেশের বিপক্ষে সিরিজে (মে মাসে) তিন ম্যাচই জিতলে তাদেরও পয়েন্ট হবে ৯৮। এদিকে শ্রীলঙ্কা নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই জিতলে তাদের পয়েন্ট হবে ১০৭।
অর্থাৎ যেকোনো দলই দখলে নিতে পারে অষ্টম স্থানটি। এক্ষেত্রে দলগুলোকে লক্ষ্য রাখতে হবে যেন মন্থর গতির ওভার-রেটের কারণে পয়েন্ট কর্তন না হয়।
এই চার দলের যেকোনো সরাসরি যাবে বিশ্বকাপে। আর বাকি তিনটি দলকে খেলতে হবে কোয়ালিফায়ার। যেখানে খেলবে ১০টি দল। এই দলের সাথে আরো থাকবে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, ওমান, নেপাল এবং প্লে-অফ পেরিয়ে আসা আরো দুইটি দল যা এখনো নির্ধারণ হয়নি।
ফলে নেদারল্যান্ডসের বিপক্ষে এই ম্যাচ দুইটি দক্ষিণ আফ্রিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০২১। খারাপ আবহাওয়ার কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় ও পয়েন্ট ভাগাভাগি করা হয়। ওই সময়ে আর বাকি দুইটি ম্যাচ আয়োজন করা সম্ভব হয়নি। তাই পেছাতে পেছাতে তা চলে এসেছে ২০২৩ সালে।
এই সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকা গড়েছে শক্তিশালী দল। গত সিরিজে বিশ্রামে থাকা অ্যানরিখ নরকিয়া ও কাগিসো রাবাদা ফিরেছেন দলে। টেম্বা বাভুমার নেতৃত্বে এই দলে আছেন ইন-ফর্ম ক্রিকেটাররা।
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অধীনে নেদারল্যান্ডস ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, বিওর্ন ফরটান, রিজা হেনড্রিকস, মার্কো ইয়ানসেন, হেইনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, এইডেন মার্করাম, তাবরাইজ শামসি, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরকিয়া, ওয়েইন পার্নেল, কাগিসো রাবাদা, র্যাসি ফন ডার ডুসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা