শ্রীলঙ্কার সরাসরি বিশ্বকাপ খেলার পথে বড় বাধা প্রকৃতি
প্রথম ম্যাচে পরে ব্যাটিং করে মাত্র ৭৬ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচটি বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে লড়াইয়ের সুযোগই পেল না শ্রীলঙ্কা। ক্রাইস্টচার্চে মঙ্গলবার টানা বৃষ্টিতে টসই হতে পারেনি এই ম্যাচটিতে।
ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে কর্তব্যরত দুই আম্পায়ারকে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় শ্রীলঙ্কার পয়েন্ট এখন ২৩ ম্যাচে ৮২। দলটি আছে ৯ নম্বরে।
নিয়ম অনুযায়ী, স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ৮টি দল সরাসরি খেলবে ২০২৩ বিশ্বকাপে। ইতোমধ্যেই বাংলাদেশসহ ৭টি দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।
অবশিষ্ট একটি জায়গা নিয়ে চলছে লড়াই। ৮৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বিশ্বকাপের আগে তাদের সব ম্যাচই শেষ। আর তাই শ্রীলঙ্কা যদি শেষ ম্যাচে জিতে যায়, তাহলে তারা টপকাতে পারবে ক্যারিবিয়ানদের।
যদিও এই তালিকায় পিছিয়ে থেকেও এগিয়ে আছে সাউথ আফ্রিকা। ৭৮ পয়েন্ট নিয়ে দলটি ১০ নম্বরে। তবে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের একটি সিরিজ বাকি আছে তাদের। এই সিরিজে সবগুলো ম্যাচ জিতলে তারা টপকে যাবে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে।
আর এমনটা হলে বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবিয়ানদের এবং লঙ্কানদের। নিউজিল্যান্ডকে এই সিরিজে ৩-০ ব্যবধানে হারাতে পারলে অবশ্য সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ করতে পারতো শ্রীলঙ্কা। যদিও প্রথম দুই ম্যাচে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে বড় পদক্ষেপ: ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৩ মার্চ ২০২৬)
- কমলো জ্বালানি তেল ও স্বর্ণের দাম
- সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন, জানুন সময়সূচি
- স্বর্ণের বাজারে বড় ধস: ৪ মাসের মধ্যে সর্বনিম্ন দামে সোনা
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬)
- শেয়ারবাজার সংস্কারে এডিবির বড় প্রস্তাব: আমূল বদলে যাবে বন্ড মার্কেট
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- স্কয়ার-ইবনে সিনাসহ ৯ ওষুধ কোম্পানির মুনাফায় বড় লাফ
- সাফ চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশ বনাম পাকিস্তান: কখন ও কোথায় দেখবেন লাইভ?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২৩ মার্চ ২০২৬)
- ফেসবুকে রিলস পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনার দুই ম্যাচের সূচি ঘোষণা: জানুন প্রতিপক্ষ কারা
- বার্সেলোনা বনাম রায়ো ভায়েকানো: ১ গোলে ম্যাচ শেষ জানুন ফলাফল