আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড গড়লো রশিদ
আফগানিস্তান হারলেও অসাধারণ এক অর্জনে ভেসেছেন দলটির অধিনায়ক রশিদ খান। এ ম্যাচে বল হাতে নিয়ে দ্বিতীয় বলটি করে একটি অসাধারণ কীর্তি গড়েছেন তিনি। এটি ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর বাউন্ডারি হজম না করা টানা ১০০তম বল।
রশিদের বাউন্ডারিবিহীন বলের শুরু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে। আবুধাবিতে আফগানদের ৫ উইকেটে জেতা সেই ম্যাচে ৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছিলেন রশিদ। দুটি করে চার ও ছয়ও খেয়েছেন। কিন্তু সেই ম্যাচে নিজের শেষ দুই বলে কোনো বাউন্ডারি দেননি।
এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচে রশিদের ৮ ওভারে কোনো বাউন্ডারি নিতে পারেনি ব্যাটসম্যানরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতেও ৮ ওভারে কোনো বাউন্ডারি দেননি আফগানিস্তানের লেগ স্পিনার।
পাকিস্তানের বিপক্ষে কাল সিরিজের শেষ টি-টোয়েন্টিতে রশিদ ৪ ওভার বোলিং করে রান দিয়েছেন ৩১টি। চার খাননি, তবে তাঁর বলে দুটি ছয় মেরেছেন পাকিস্তানের ব্যাটসম্যানরা। কিন্তু এ দুটি ছয়ের আগেই টানা ১০০ বলে বাউন্ডারি না খাওয়ার কীর্তি গড়ে ফেলেছেন রশিদ। যেটা পরে গিয়ে দাঁড়িয়েছে ১০৬ বলে।
বাউন্ডারি না খাওয়া ১০০ বলে রশিদ ডট দিয়েছেন ৪৭টি। আর এই ১০০ বলে তিনি রান দিয়েছেন ৯৮। এ সময়ের মধ্যে উইকেট নিয়েছেন ৪টি। টানা ১০৬ বল বাউন্ডারি না খাওয়ার হিসাব করলে এই সময়ের মধ্যে রশিদের উইকেট আরও একটি বাড়বে। কাল পাকিস্তানের বিপক্ষে অসাধারণ এক গুগলিতে তিনি ফিরিয়েছেন আবদুল্লাহ শফিককে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল