আবারও তানভির-সাইফউদ্দিন দুর্দান্ত বোলিং দেখলো সবাই
টস হেরে আগে ব্যাটিং করে ৩৭.২ ওভারে ১২৭ রান তুলে অলআউট হয় রূপগঞ্জ। দলটির বিপক্ষে শুরুতে আঘাত হানেন মোহাম্মদ সাইফউদ্দিন। ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার ইমতিয়াজ হোসেনকে (১) ফেরান তিনি।
সাইফউদ্দিনের করা গুড লেংথের বলে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন ইমতিয়াজ। ক্যাচ ধরতে ভুল করেননি রাকিবুল হাসান। ২২ বলে ১৬ রান করা আরেক ওপেনার ইমরানউজ্জামানকে ফেরান এই রাকিবুলই। লং অনে ক্যাচটি ধরেন তানজিম হাসান সাকিব।
তিনে নামা মুমিনুল হকও সুবিধা করতে পারেননি। ২৬ বলে ১৩ রান করে সাকিবের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে মাঠ ছাড়েন। ৬৬ রানের মধ্যে অঙ্কিত বাওনেকেও বিদায় করেন তানভির।
বোল্ড হওয়ার আগে রূপগঞ্জের ভারতীয় এই রিক্রুট ৩০ বল খেলে করেন ২১ রান। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারায় রূপগঞ্জ। দলটির রান একশ পার হয় নাইম ইসলামের নৈপুণ্যে।
রূপগঞ্জের অধিনায়কের ব্যাটে আসে ৬০ বলে ৩৩ রানের ইনিংস। সাইফউদ্দিনকে পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে মোসাদ্দেক হোসেনের মুঠোয় ধরা পড়ে বিদায় নেন নাইম। শেষ পর্যন্ত ১৯ রানে অপরাজিত থাকেন আলাউদ্দিন বাবু।
আবাহনীর হয়ে ৩৫ রান খরচায় তিন উইকেট নেন তানভির। দুটি করে উইকেট নেন সাইফউদ্দিন, সাকিব এবং রাকিবুল।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। দুই ওপেনার বিজয় এবং নাঈম শেখ দল জিতিয়ে মাঠ ছাড়েন। ৬৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৮০ রান করে অপরাজিত থাকেন বিজয়। নাঈমের ব্যাটে আসে ৫২ বলে ৪৩ রানের ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live