সাকিব বা লিটনকে কলকাতার অধিনায়ক না করার আসল কারণ ফাঁস
যে কারণে তার পরিবর্তে নতুন অধিনায়ক খুঁজে নিতে বড় ধরনের সমস্যায় পড়তে হয়েছিল কলকাতাকে। যদিও কলকাতা স্কোয়াডে রয়েছে একাধিক তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান, আন্দে রাসেল, সুনীল নারিন, লিটন দাস সহ আরো বেশ কয়েকজন ক্রিকেটার রয়েছে কলকাতার।
গত কয়েকদিন গণমাধ্যমে এমন গুঞ্জনও শোনা গেছে, হয় সাকিব আল হাসান নয়তো লিটন দাস হচ্ছেন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক। শেষমেষ সাকিব-লিটনকে নয়, ভারতীয় ব্যাটার নিতিশ রানাকে অধিনায়কত্বের দায়িত্ব দিল কেকেআর।
প্রশ্ন উঠেছে, নামীদামি এত ক্রিকেটার থাকতে বিতর্কিত এই ক্রিকেটারের কাঁধে কেন নেতৃত্বভার দেওয়া হল? কলকাতার স্থানীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’ অবশ্য পাঁচটি কারণ তুলে ধরেছে। কারণগুলো দেখে নেওয়া যাক:
১. কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পন্ডিত চেয়েছিলেন ভারতীয় কোনো ক্রিকেটারকে অধিনায়ক বানাতে। নিতিশ ছাড়া স্থানীয় কোনো ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করা হয়নি যিনি প্রায় সব ম্যাচের একাদশে থাকবেন।
২. ইতোপূর্বে ভারতীয় ঘরোয়া টুর্নামেন্টে সাদা বলের ক্রিকেটে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন নিতিশ। তার অধিনায়কত্বে অধীনে ভালোই খেলেছিল দিল্লি। এই অভিজ্ঞতা স্থানীয় ক্রিকেটারদের মধ্যে এগিয়ে রেখেছিল তাকে।
৩. নিতিশকে কলকাতার ড্রেসিংরুমের অনেক ক্রিকেটার পছন্দ করেন। মাঠে তাই খেলোয়াড়দের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কোনো সমস্যা হবে না তার। প্রধান কোচও তাকে পছন্দ করেন। তা ছাড়া ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা আছে বলেই নিতিশকে আর্মব্যান্ড দেওয়া হয়েছে।
৪. বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির কারণে টুর্নামেন্টের শুরুর দিকে সাকিব আল হাসান ও লিটন দাসকে পাওয়া নিয়ে সংশয় আছে। এমন কাউকে অধিনায়ক করে দলে অপ্রীতিকর অবস্থা তৈরি করতে রাজি হয়নি কলকাতা। এ কারণে নিতিশকে বেছে নেওয়া।
৫. বাকি ছিলেন আন্দ্রে রাসেল। তিনি দলের মূল অলরাউন্ডার। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগে পারফর্ম করার দায়িত্ব তার কাঁধে। নেতৃত্বের বোঝা চাপিয়ে দিয়ে ক্যারিবীয় তারকাকে বাড়তি চাপে ফেলতে চায়নি কলকাতা। পরে হিতে বিপরীত হওয়ার আশঙ্কায় ভুগতে হতে পারে। তাই ঝুঁকি নেননি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live