সাকিব, লিটনরা থাকতেও রানাকে কেন অধিনায়ক করা হল যা বললেন হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত
কলকাতা নাইট রাইডার্সের শিবিরে আছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। লিটন দাস, আন্দ্রে রাসেল, টিম সাউদিদের মত তারকারাও আছেন। তা সত্ত্বেও শ্রেয়স আইয়ারের জায়গায় কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তরফে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নীতীশ রানাকে বেছে নেওয়া হয়েছে। কেন সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই ব্যাখ্যা দিলেন নাইট ব্রিগেডের হেডস্যার চন্দ্রকান্ত পণ্ডিত।
মঙ্গলবার কেকেআরের হেড কোচ বলেন, ‘(নীতীশের) পক্ষে কী আছে, সেটা বিষয় নয়। আমাদের (অধিনায়ক) বেছে নিতে হয়। আমি বলব যে এটা একটা দায়িত্ব। ওর (নীতীশের) মধ্যে অধিনায়কত্বের ক্ষমতা আছে। ও দীর্ঘদিন আইপিএলে খেলেছে। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছে। এককথায় বলতে গেলে যা যা চাহিদা আছে, সেটা পূরণ করেছে। ওকে নিয়ে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী। আমরা যে শিবির করেছি, সেখানেও ও সেই দায়িত্বটা পালন করেছে। ওকে নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী আমরা।’
কেকেআরের কোচ আরও বলেন, ‘আন্তর্জাতিক স্তরে প্রত্যেকে ভালো ক্রিকেটার। প্রত্যেকে দক্ষ। প্রত্যেকের আলাদা-আলাদা বিশেষত্ব থাকে। (অধিনায়ক) হিসেবে আমরা যখন নীতীশের কথা ভেবেছিলাম, তখন ওর মধ্যে ওইসল বৈশিষ্ট্য খুঁজে পেয়েছিলাম। এটা কারও একা সিদ্ধান্ত নয়। এটা সাপোর্ট স্টাফ, কোচ-সহ সকলের সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত সকলেই ভালোভাবে গ্রহণ করেছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে অধিনায়ক হিসেবে (নীতীশ) ভালো কাজ করবে।’
উল্লেখ্য, চোটের জন্য নিয়মিত অধিনায়ক শ্রেয়স না থাকায় এবার রানার হাতে অধিনায়কত্বের ব্যাটন তুলে দিয়েছে কেকেআর। যিনি ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু শাকিবদের মতো খেলোয়াড় থাকতে কেন রানাকে অধিনায়ক করা হল, তা নিয়ে একাধিক মহলের তরফে প্রশ্ন করা হয়েছে।
সেই বিষয়টি নিয়ে কেকেআর কোচ নির্দিষ্টভাবে কিছু না বললেও বিশেষজ্ঞদের মতে, এবার আইপিএলে পুরো সময়ের জন্য শাকিব এবং লিটনকে পাওয়া যাবে না। আগামী শুক্রবার (৩১ মার্চ) রাত পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলবে বাংলাদেশের। পরদিনই মোহালিতে পঞ্জাব কিংসের বিরুদ্ধে নামবে কেকেআর। আগামী ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচ আছে বাংলাদেশের। তারপর মে'তে আইরিশদের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন টাইগাররা। ৫০ ওভারের বিশ্বকাপের ম্যাচে সম্ভবত সেই সিরিজে খেলবেন দুই তারকা। সেটা হলে শেষের দিকেও কয়েকটি ম্যাচে শাকিব এবং লিটনকে পাবে না কেকেআর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?