এক পরিবর্তন নিয়ে আজ সিরিজের মিশনে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, দেখেনিন একাদশ
তাসকিন-রনিদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় বাংলাদেশ। এমন জয়ে অধিনায়ক সাকিব ভীষণ খুশি। কারণ ব্যাট হাতে রনি তালুকদার-লিটন দাসরা দিয়েছেন আস্থার প্রতিদান। আর বল হাতে তাসকিন-হাসানরা রেখেছেন সামর্থ্যের প্রমাণ।
সাগরিকার উইকেট বরাবরই ব্যাটিংবান্ধব। প্রথম টি-টোয়েন্টিতে ভালো উইকেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিকেটাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতেও যে উইকেট একই ধরনের ব্যাটিং উইকেট হবে, তা অনেকটাই অনুমেয়। বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার কারণ ওপেনার রনি তালুকদারের কাঁধের চোট। প্রথম ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোটে পড়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
শক্তি-সামর্থ্যের পাশাপাশি পরিসংখ্যানেও এগিয়ে স্বাগতিকরা। ছয়বারের দেখায় চারবারই জিতেছে বাংলাদেশ। একটিতে জয় আইরিশদের। বাকিটিতে ফল আসেনি। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দলগত পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। রনি-লিটনদের পাশাপাশি হাসান-তাসকিনরা ফের একবার জ্বলে উঠলেই সিরিজ জিততে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় বাংলাদেশের। রনি তালুকদার ফিট থাকলে বাংলাদেশ একাদশে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live