আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শীর্ষ বোলার সাকিব
আর এতেই টিম সাউদিকে পেছনে ফেলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ও বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বর্তমানে তার উইকেটসংখ্যা এখন ১৩৬।
নিজের হারানো স্থান ফিরে পেলেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নতুন এক রেকর্ড গড়লেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটশিকারির তালিকায় সবার ওপরে রয়েছেন সাকিব। এতদিন যা কিনা ছিল সাউদির দখলে।
টি-টোয়েন্টি সিরিজের আগেই রেকর্ডটি স্পর্শ করার সুযোগের অপেক্ষায় ছিলেন সাকিব। অবশেষে সেই সুযোগ যেন এলো চট্টগ্রামে। বাংলাদেশের দেওয়া পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের প্রথম শিকার হন আইরিশ উইকেটরক্ষক লরান টাকার।
দলীয় ২৬ রানে রস এডায়ার ও ৩২ রানে গ্যারেথ ডেলানিকে আউট করে সাউদির সঙ্গে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় ভাগ বসান সাকিব। অবশ্য শীর্ষে উঠতে বেশিক্ষণ সময় নেননি। ডকরেলকে এলবিডব্লুর ফাঁদে ফেলে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যান সাকিব।
অবশ্য এদিন সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টিতে দ্বিতীয়বারের মতো বল হাত পাঁচ উইকেট নিয়েছেন সাকিব। চার ওভার বোলিং করে ২২ রান খরচে পাঁচ উইকেট নেন টাইগারদের এই টি-টোয়েন্টি দলপতি।
সাকিবের রেকর্ডের পাশাপাশি লিটনও করেছেন একটি রেকর্ড। আগে ব্যাটিং পেয়ে আইরিশ বোলারদের ওপর চড়াও হন লিটন। আগ্রাসী ব্যাটিং মাত্র ১৮ বলেই ফিফটি তুলে নেন, যা কি না এই ফরম্যাটে যেকোনো বাংলাদেশির সবচেয়ে দ্রুততম ফিফটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live