অঙ্কে ৫১, সোশ্যাল সায়েন্সে ৮১, আইপিএল আগে ইন্টারনেটে ঝড় তুলল কোহলির ক্লাস টেনের মার্কশিট
আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলার আগে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ভারতের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি। তারকা ক্রিকেটাররা স্কুল স্টুডেন্ট হিসেবে কতটা মেধাবি ছিলেন, তা জানার আগ্রহ থাকে অনেকেরই। আসলে খেলাই যাঁদের ধ্যান-জ্ঞান, তাঁরা পড়াশোনায় কতটা ভালো ছিলেন, তা জানতে চাওয়ার আগ্রহ অতি স্বাভাবিক বিষয়।
তবে বিরাট কোহলি যে এভাবে অনুরাগীদের আগ্রহ নিরসন করবেন, তা কল্পনারও অতীত। কোহলি অতীতে নিজেই জানিয়েছিলেন যে, ক্রিকেটার হিসেবে প্রতিষ্ঠা পেতে তিনি ততটা পরিশ্রম করেননি, যতটা স্কুলের পাশ মার্কস আদায় করার জন্য করতে হয়েছে তাঁকে। ভারতীয় ক্রিকেটের রান মেশিনে পরিণত হওয়ার আগে কোহলিকে অন্তত অঙ্কে পাশ নম্বর পেতে যে বিস্তর বেগ পেতে হতো, উদাহরণ পেশ করে তা নিজেই বুঝিয়ে দিলেন কোহলি।
আইপিএলে মাঠে নামার আগে বিরাট সোশ্যাল মিডিয়ায় নিজের ক্লাস টেনের মার্কশিট পোস্ট করেন, যা সঙ্গত কারণেই মুহূর্তে দাবানল হয়ে ছড়িয়ে পড়ে ইন্টারনেটে। কোহলি টেনথ গ্রেডের অঙ্কে পেয়েছেন মোটে ৫১ নম্বর। সোশ্যাল সায়েন্সে পেয়েছেন ৮১। ইংলিশ ও হিন্দিতে তাঁর স্কোর যথাক্রমে ৮৩ ও ৭৫। সায়েন্স অ্যান্ড টেক-এ কোহলির প্রাপ্ত নম্বর মাত্র ৫৫।
কোহলির মার্কশিটে সাবজেক্টের জায়গায় লাল হরফে স্পোর্টস লেখা এবং তার পাশে জিজ্ঞাসা চিহ্ন দেখা যাচ্ছে, যেটি সম্ভবত কোহলি এডিট করেছেন। আসলে তিনি বোঝাতে চেয়েছেন স্কুলের বিষয় হিসেবে গুরুত্বহীন ছিল খেলাধুলো। বিরাট ছটিবির ক্যাপশনও দিয়েছেন ইঙ্গিতবহ ভাষায়। তিনি লেখেন, ‘মজার বিষয় হল, মার্কশিটে যে বিষয়গুলি গুরুত্ব পায় না, চরিত্র গঠনে সেগুলিই অনেকসময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’
বিরাট কোহলি আপাতত আরসিবির হয়ে আইপিএলে মাঠে নামার প্রস্তুতিতে মগ্ন। এবছর আইপিএল শুরু হচ্ছে ৩১ মার্চ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের অভিযান শুরু করবে ২ এপ্রিল অর্থাৎ, টুর্নামেন্টের তৃতীয় দিনে। ঘরের মাঠে তাদের প্রথম প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলবে ৬ এপ্রিল। ইডেনের সেই ম্যাচে কোহলিদের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স।

পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live