লিটনকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন আশরাফুল
রেকর্ড ভেঙে যাওয়ায় কোনো আক্ষেপ নেই আশরাফুলের। তিনি মনে করেন রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। যদিও ওয়াডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২১ বলে ও টেস্টে ভারতের বিপক্ষে ২৬ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন আশরাফুল। সেই রেকর্ডও লিটন ভেঙে দেবেন বলেই বিশ্বাস আশরাফুলের।
তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘রেকর্ড তো হয়ই ভাঙার জন্য। প্রায় ১৬ বছর এই রেকর্ড ছিল। এখনও টেস্ট ও ওয়ানডেতে দুইটা রেকর্ড আছে। আশা করি এই দুইটাও লিটনই ভাঙবে। যেভাবে সে খেলছে, বাকি দুই ফরম্যাটেও দ্রুততম অর্ধশতক তারই হবে আশা করি। রেকর্ড থাকলে অবশ্যই ভালো লাগে। নিজের নাম সবার ওপরে দেখতে ভালোই লাগে। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ছিল। এটা তখন বিশ্বরেকর্ড ছিল। তার ৭ দিন পর যুবরাজ সিং ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে ফিফটি করেন। ভালো লাগছে।’
গত বছর দেড়েক ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লিটন। তিন ফরম্যাটেই সমানতালে পারফর্ম করছেন তিনি। টেস্টে লিটনের ৫০ এর বেশি গড় রয়েছে। সীমিত ওভারের ফরম্যাটে একশোর ওপরে স্ট্রাইক রেট নিয়ে খেলছেন তিনি। লিটনের ব্যাটিং উপভোগ করছেন বলে জানিয়েছেন আশরাফুল।
তিনি বলেন, ‘লিটনের ইনিংস নিয়ে তো বলার কিছু নেই। গত ২-৩ বছর ধরে অসাধারণ খেলছে। সব ফরম্যাটে ভালো করছে, বিশেষ করে টেস্টে যেভাবে পঞ্চাশেরও বেশি গড় নিয়ে খেলছে। এখন বাকি দুই ফরম্যাটে হাই স্ট্রাইক রেটে খেলছে। যেটা আমরা দেখতে চাই। লিটন যখন ভালো খেলে তার ব্যাটিং দেখতে মজা লাগে। ক্লাস প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। আশা করব ধারাবাহিকতা থাকবে। ’
বাংলাদেশ দলের পারফরম্যান্সেও দারুণ আনন্দিত এই সাবেক অধিনায়ক। তিনি বলেছেন, ‘অসাধারণ খেলছে। বছর শুরুর আগেই সাকিব বলেছিল ২০২৩ সালে সব ফরম্যাটে ভালো ক্রিকেট খেলব। সেটার প্রমাণ আমরা দিচ্ছি। এই বছর চমৎকার ক্রিকেট খেলছে। ’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- ব্রাজিল-জাপান ও বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল, কখন কোথায় দেখবেন লাইভ
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি