মেসির বার্সেলোনায় ফেরা নিয়ে এবার মুখ খুললেন জাভি
যতই দিন যাচ্ছে, পিএসজির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন বেশ জোড়ালো হয়ে উঠছে। স্প্যানিশ মিডিয়ায় আসছে একের পর এক সংবাদ। দাবি করা হচ্ছে যে, মেসি এবং বার্সা উভয় পক্ষই নাকি একে অন্যকে শর্ত দিয়েছে। সাবেক সতীর্থ মেসিকে আবারো বার্সেলোনায় দেখতে চান জাভি। তবে তিনি মনে করেন, বিষয়টা পুরোপুরি নির্ভর করছে মেসির ওপর। এই মুহূর্তে বার্সা দুটি শিরোপার লড়াইয়ে থাকায় মেসিকে নিয়ে ভাবতে নারাজ জাভি।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আজ শনিবার লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। তার আগের দিন সংবাদ সম্মেলনে মেসি বিষয়ক প্রশ্নের জবাবে জাভি বলেন, আমি মনে করি, মেসির এখানে ফেরা নিয়ে কথা বলার এটা সঠিক সময় নয়। আমি প্রায়ই লিওর (লিওনেল মেসি) সঙ্গে কথা বলি, আমাদের বন্ধুত্ব আছে, তবে এটা আদর্শ সময় নয়। তার জন্য বা ক্লাবের জন্যও নয়। এই বিষয়ে অনেক কথা হচ্ছে, তার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হয়।
বার্সা ম্যানেজার আরো জানান, মেসি ফিরলে তিনি খুশিই হবেন। জাভির ভাষায়, আশা করি, আমরা তাকে এখানে আবার দেখতে পাব। (মেসিকে বার্সেলোনায় দেখলে) আমি সবচেয়ে বেশি খুশি হবো। সে ইতিহাসের সেরা খেলোয়াড়, তবে এটা সঠিক সময় নয়। আমরা দুটি শিরোপা জয় থেকে এক মাস দূরে আছি এবং এখন সময়টা সেদিকে মনোযোগ দেওয়ার। তবে বিষয়টা আমার ওপর নির্ভর করে না, লিও কী চায় তার ওপর নির্ভর করছে। সে ফুটবলে সবকিছু করেছে, সবকিছু জিতেছে, কী করলে সে খুশি হবে, তার ওপর নির্ভর করে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live