বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচ গুলো হবে বাংলাদেশে এই বিষয়ে যা বললেন পাপন
তাই গুঞ্জন উঠেছে পাকিস্তান তাদের বিশ্বকাপের ম্যাচ গুলো বালাদেশে খেলতে পারে। তাহলে কি বিশ্বকাপের সহআয়োজক না হয়েও বিশ্বকাপের ম্যাচ পাবে বাংলাদেশ? ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট 'ক্রিকইনফো' এক প্রতিবেদনে এমন খবর প্রকাশ করার পর থেকে অনেকেই ধরে নিয়েছেন, বিকল্প ভেন্যু হিসেবে বিশ্বকাপ হবে বাংলাদেশে।
তবে গতকাল (৩১ মার্চ) চট্টগ্রামে আইরিশদের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে গণমাধ্যমে এই প্রসঙ্গে মুখ খুলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার কাছে জানতে চাওয়া হয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা।
পাপন বলেন, 'আমাদের সঙ্গে এ নিয়ে কোনো কথা হয়নি। আসলে আমি এটা টিভিতে দেখেছি। আইসিসি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড কেউ আমাদের কিছু বলেনি। সেজন্য আমাদের পক্ষে এটা নিয়ে কমেন্ট করা কঠিন। একটা নিউজ দেখে বলা উচিত না। ওরা যোগাযোগ করলে আমরা আপনাদের জানাব।’
বিশ্বকাপের আগে সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপ। ভারত আবার সেখানে খেলতে যাবে না। ভারত চায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে। এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো বাংলাদেশে হওয়ার সম্ভাবনা আছে? এমন প্রশ্নের জবাবে বিসিবি প্রধান জানান, যেহেতু এশিয়া কাপ যখন হবে, তখন পুরো বৃষ্টির মৌসুম। তাই বাংলাদেশকে এটার মধ্যে রাখেননি তারা।
পাপন বলেন, ‘ওটা নিয়ে কথা চলছে। কোথায় হবে এটা নিয়ে কথা হচ্ছে। এটা এখনও ফাইনাল হয়নি। আমি যতটুকু জানি, তিন চারদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। আরেকটা মিটিং ডাকা হচ্ছে। জুম মিটিংয়ে ওটা শেষ করে দেওয়া হবে। বাংলাদেশে ওই সময়ে অনেক বৃষ্টি। সেজন্য বাংলাদেশকে আমরা এটার মধ্যে রাখিনি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live