নিজেদের প্রথম ম্যাচ হেরে সরাসরি যাকে দায়ি করলেন কলকাতার অধিনায়ক নীতীশ রানা
ম্যাচ শেষে নীতীশ বলেন, ‘‘বৃষ্টি না এলে যে কোনও ফল হতে পারত। আমরা জিততেও পারতাম। ঠিক ওই সময়েই বেঙ্কটেশ (আয়ার) আউট হয়ে গেল। তার আগে ডাকওয়ার্থ লুইস নিয়মে আমরা এগিয়ে ছিলাম। ওই একটা উইকেটই আমাদের পিছিয়ে দিল।’’
এ বারই প্রথম অধিনায়কত্ব করছেন নীতীশ। কিন্তু প্রথম ম্যাচেই তাঁর অধিনায়কত্ব প্রশ্নের মুখে। সাত জন বোলার নিয়ে নামলেও মাত্র পাঁচ জন বোলারকেই ব্যবহার করেছেন তিনি। আন্দ্রে রাসেল ও অনুকূল রায়কে বল করাননি। তার কারণ অবশ্য পরে স্পষ্ট করে দিয়েছেন নাইট অধিনায়ক।
নীতীশ বলেছেন, ‘‘অনুকূলকে বল করাব ভেবেছিলাম। কিন্তু সেই পরিস্থিতি তৈরি হল না। আর রাসেলের কোনও চোট নেই। আসলে আমি ঠিক করেছিলাম পাঁচ জন বোলারকে দিয়েই ইনিংস শেষ করাব। তাই রাসেলকে বল করাইনি। কিন্তু ওরা উইকেট বেশি ভাল বুঝতে পেরেছিল। তাই ভাল ব্যাট করল।’’
কেকেআর অধিনায়ক যতই সাফাই দিন না কেন, তাঁর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছেই। গত মরসুমে রাসেলকে ডেথ ওভারে ব্যবহার করতেন শ্রেয়স আয়ার। রাসেল ভাল বলও করেছেন। পঞ্জাবের বিরুদ্ধে যেখানে সুনীল নারাইন ৪০ ও টিম সাউদি ৫৪ রান দিলেন সেখানেও কেন বিকল্প সিদ্ধান্ত নিলেন না নীতীশ? সেটা করলে হয়তো কারও উপর হারের দায় চাপাতেই হত না তাঁকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live