মাঠে নেমেই আইপিএলে নতুন রেকর্ড গড়লেন জয়দেব উনাদকাট
যুবরাজ সিংহ, রবিন উথাপ্পা, ইরফান পাঠান, পার্থিব পটেল, ইশান্ত শর্মা এবং দীনেশ কার্তিক আইপিএল খেলেছেন ছ’টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে। শনিবার লখনউয়ের হয়ে মাঠে নেমে তাঁদের ছাপিয়ে গেলেন উনাদকাট। যদিও আইপিএলে সব থেকে বেশি দলের হয়ে খেলার নজির রয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চের। তিনি মোট ন’টি ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএল খেলেছেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে উনাদকাটই আইপিএলে সব থেকে বেশি দলের প্রতিনিধিত্ব করলেন।
২০১০ সালে প্রথম বার কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে আইপিএল খেলেছিলেন উনাদকাট। ২০১২ সালে আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা দলের সদস্য ছিলেন তিনি। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, ২০১৪ এবং ২০১৫ সালে দিল্লি ডেয়ারডেভিলস, ২০১৭ সালে রাইজিং পুনে সুপার জায়ান্টস, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজস্থান রয়্যালস, ২০২২ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছিলেন বাঁহাতি জোরে বোলার। রাজস্থান তাঁকে ১১.৫ কোটি টাকা দিয়ে নিলামে কিনেছিল। এখনও পর্যন্ত সেটাই তাঁর পাওয়া সব থেকে বেশি দাম।
উনাদকাটের নেতৃত্বে এ বছর সৌরাষ্ট্র রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। ইডেন গার্ডেন্সে হারিয়েছে বাংলাকে। তাঁর নেতৃত্বে রঞ্জি ফাইনালে মনোজ তিওয়ারিদের বিরুদ্ধে প্রায় এক পেশে জয় পেয়েছিল সৌরাষ্ট্র। সেই অর্থে ভারতসেরা অধিনায়ক উনাদকাট।
শনিবারের ম্যাচে লোকেশ রাহুলের দলের হয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মাঠে নামলেও ভাল পারফরম্যান্স করতে পারেননি উনাদকাট। ৩ ওভার বল করে ৩৯ রান দিয়েছেন। যদিও তাঁর দল শেষ পর্যন্ত ৫০ রানে জয় পেয়েছে। এখনও পর্যন্ত আইপিএলের ৯২টি ম্যাচ খেলেছেন উনাদকাট। নিয়েছেন ৯১টি উইকেট। তাঁর সেরা বোলিং ২৫ রানে ৫ উইকেট। দু’বার ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে তাঁর। ব্যাট হাতে করেছেন ১৬৪ রান।
পাঁচটি করে ফ্র্যাঞ্চাইজ়ির হয়ে আইপিএল খেলার নজির রয়েছে আশিস নেহরা, ময়ঙ্ক অগ্রবাল এবং জেসন হোল্ডারের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল