রোনালদোকে সংবর্ধনা দিলো আল নাসের
গত ২৩ মার্চ ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে লিখটেনস্টেইনের মুখোমুখি হয় পর্তুগাল। সেই ম্যাচে মাঠে পা রেখেই রোনালদো ১৯৭তম ম্যাচ খেলেন, যা জাতীয় দলের জার্সিতে যেকোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ। এর আগে কুয়েতের কিংবদন্তী ফুটবলার বাদার আল-মুতাওয়ার সঙ্গে রোনালদোর যৌথভাবে ১৯৬ ম্যাচ খেলার রেকর্ড ছিল।
এরপর পর্তুগিজ তারকা মুতাওয়াকেও ছাড়িয়ে যান। ফলে বনে যান আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। দুই ম্যাচেই দুটি ও তিনটি করে গোল করেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। যার কারণেই মূলত তাকে সংবর্ধনা দিয়েছে আল নাসের।
রোনালদোর এই স্মরণীয় মুহূর্তকে আরও স্মরণীয় করে রাখতে কেক কেটে উদযাপন করেছে সৌদি প্রো লিগের ক্লাবটি। রোনালদো ও কেকসমেত একটি ছবিও টুইটারে শেয়ার করেছে নাসের। যার ক্যাপশন ছিল, ‘ইতিহাস গড়ায় আমাদের উদযাপন’।
সংবর্ধনা পাওয়ার বিষয়টি রোনালদো নিজেও তার টুইটারে জানিয়েছেন। পাশাপাশি কেক কাটার মুহূর্তের কয়েকটি ছবিও যুক্ত করে দিয়েছেন ৩৮ বছর বয়সী ফুটবলার। ওই পোস্টে সতীর্থ আবদুলরহমান ঘারিবকে জন্মদিনের শুভেচ্ছাও জানান রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা