লিটনকে আইপিএলে সফল হওয়ার উপায় বলে দিলেন সাকিব
এর মধ্যে বাংলাদেশের তারকা উইকেটরক্ষক ব্যাটার লিটন খেলবেন সাকিবের পুরোনো দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে। দলটির সঙ্গে যোগও দিয়েছেন এই টাইগার তারকা। সাকিব জানিয়েছেন লিটন লিটনের মতো খেললেই আইপিএলে সফল হবেন। তার আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপেও কাজে লাগতে পারে।
এ প্রসঙ্গে সাকিব বলেছেন, 'লিটন যদি লিটনের মতো করে খেলতে পারে তাহলে অবশ্যই সফল হবে। কোনো পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে।'
সবকিছু ঠিক থাকলে সাকিব-লিটন একসঙ্গে খেলতেন কলকাতায়। যদিও পরিবারিক সমস্যার কারণে সেই সুযোগ হয়নি সাকিবের। তিনি না খেললেও লিটনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। লিটনকে আইপিএলের সময়টা উপভোগের পরামর্শ দিয়েছেন তিনি।
সেই সঙ্গে নিজের মতো খেলতে পারলে তার সফল হওয়ার সুযোগ থাকবে। তিনি বলেন, 'একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।'
কদিন আগেই আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজই জিতেছে বাংলাদেশ। মে মাসের শুরুতে ইংল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। সেই সিরিজেও পারফরম্যান্স ধরে রাখার আশ্বাস দিয়েছেন সাকিব।
নিজেদের পরিকল্পনা নিয়ে সাকিব বলেছেন, 'আগে তো ওদের সঙ্গে খেলেছি ওখানে ৩-০ তে জিতেছি আমরা। চেষ্টা থাকবে একই ফল করার জন্য। যদিও ভিন্ন কন্ডিশন, ইংল্যান্ডে খেলা হবে। যেভাবে আমরা ওয়ানডে খেলছি, ওভাবেই খেলতে চেষ্টা করবো।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live