মোস্তাফিজের শেষ ওভারে দুই ছক্কা খাওয়ার আসল কারণ
যদিও এই বাংলাদেশি পেসারই দিল্লিকে ম্যাচে ফিরিয়েছিলেন। নিজের করা তৃতীয় ওভারে ওয়াইড ইয়র্কারে মোস্তাফিজ বিদায় করেছিলেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। ৬৫ রানে ব্যাট করা রোহিত টিকে গেলে ম্যাচ শেষ ওভার পর্যন্ত যেত কি না, সেটাই সন্দেহ। এর আগের ওভারেও দুর্দান্ত বোলিং করেছিলেন মোস্তাফিজ। দিয়েছিলেন মাত্র ২ রান। তবে নিজের করা প্রথম ওভারে ১৩ রান খরচা করেন মোস্তাফিজ।
১৯তম ওভারের শুরুটাও মোস্তাফিজ খারাপ করেননি। প্রথম ৩ বল দিয়েছিলেন মাত্র ২ রান। বাকি ৩ বলে মোস্তাফিজকে ২ ছক্কা মারেন ক্যামেরন গ্রিন ও টিম ডেভিড। ছক্কা খাওয়া দুটি বলই ছিল কাটার। চতুর্থ বলটি ছিল স্লোয়ার অফকাটার, তাতে ডিপ মিডউইকেট দিয়ে প্রথম ছক্কাটি মারেন অস্ট্রেলীয় অলরাউন্ডার গ্রিন।
ওভারের শেষ বলটাতেও কাটার দিয়েছিলেন মোস্তাফিজ, এবার ওয়াইড লং অন দিয়ে ছক্কা মেরে দেন আরেক অস্ট্রেলীয় টিম ডেভিড। কেন ভালো করতে থাকা মোস্তাফিজ স্পেলের শেষ তিন বলে দুটি ছক্কা খেলেন, তা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষকেরা।
ক্রিকবাজের পোস্ট ম্যাচ অনুষ্ঠানটিতে সাইমন ডুল বলেছেন, ‘১৯তম ওভারে ফিজকে দিয়ে বোলিং করানো সঠিক সিদ্ধান্ত ছিল। তবে অন সাইডে বাউন্ডারিটা ছোট ছিল। আর মোস্তাফিজ ব্যাটসম্যানের শরীরের কাছাকাছি বল করেছে। যে কারণে গ্রিন আর ডেভিড ছক্কা মেরেছে।’
ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলছেন, মোস্তাফিজ কী বল করবেন, তা আগে থেকেই ব্যাটসম্যানরা বুঝে গিয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা এই সাবেক ক্রিকেটার বলছেন, ‘আপনার কাছে যখন কাটার থাকবে, তখন বলটাকে জায়গায়ও ফেলতে হবে। আগে থেকেই ব্যাটসম্যান প্রস্তুত ছিল। মোস্তাফিজ লেংথ পরিবর্তন করতে পারত। বল আরেকটু সামনে কিংবা ওয়াইড করতে পারত। একজন ব্যাটসম্যান যদি আগে থেকেই জানে বোলার কী বল করবে, তখন ব্যাটসম্যানদের জন্য কাজটা সহজ হয়ে যায়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি