দিল্লির হারের কারণ খুঁজে, সমাধানও বলে দিলেন সৌরভ
প্রাক্তন ভারত অধিনায়করে দাবি, ‘হারটা সব সময়েই কষ্টের হয়। বিশেষ করে ২০১৯ সাল থেকে এই দলটি যেভাবে খেলছে, তার পর এ রকম ভাবে টানা চার ম্যাচে হার নিঃসন্দেহে বড় ধাক্কা। কিন্তু খেলাধুলায় এই জিনিসগুলো ঘটেই থাকে। যখন দল হারে, তখন এই বিষয়টি হজম করা সহজ হয় না। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটা আছে। এবং আমরা একটি ভালো দল উঠতে, সময় লাগছে।’
কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় জোর দিয়েছেন, তরুণদের সময় দিতে হলেও, যে ভুলগুলো হচ্ছে, সেগুলো তাড়াতাড়ি শুধরে নেওয়ার বিষয়ে। শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে নিজেদের পাঁচ নম্বর ম্যাচ খেলতে নামবে দিল্লি। সেই ম্যাচে ক্রিকেটারদের আত্মবিশ্বাসের সঙ্গে খেলার পরামর্শ দিয়েছেন সৌরভ। তিনি বলেছেন, ‘এই হারের ধাক্কা কাটিয়ে আশা করি, বেঙ্গালুরুর হাইস্কোরিং উইকেটে দল ঘুরে দাঁড়াবে। তরুণ ক্রিকেটারদের নিজেদের প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বের করতে হবে। এটি সবার ক্ষেত্রেই ঘটে।’
এর সঙ্গে তিনি যোগ করেছেন, ‘যে কেউ একটি পর্যায়ে এই সময়ের মধ্যে দিয়ে যেতে পারে। একই ভুল বারবার করলে চলবে না। ঘরে ফিরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতে হবে, কোথায় ভুল হচ্ছে, কোথায় পরিবর্তন দরকার।’
দলের উন্নতি করতে হবে এমন দিকগুলি সম্পর্কে জিজ্ঞেস করা হলে সৌরভ বলেন, ‘আমাদের আরও ভালো ব্যাট করতে হবে। অক্ষর দুরন্ত পারফরম্যান্স করেছে। সেই কারণেই আমরা ১৭০-এর উপরে স্কোর করতে পেরেছি। তবে শুধু অক্ষর নয়, আমাদের ঘুরে দাঁড়ানোর জন্য অন্যদের প্রয়োজন। দিল্লির উইকেটে ভালো বোলিং করেছেন ললিত। তবে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, টিম গেম খেলা এহং এবং বোর্ডে রান যোগ করা।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live