ম্যাচ জেতানোর পর শাস্তি পেলেন সূর্যকুমার যাদব
স্বাভাবিক ভাবেই মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথম বার নেতৃত্ব দিতে গিয়ে শাস্তির মুখে পড়তে হয় সূর্যকে। স্লো-ওভার রেটের জন্য বড় জরিমানা হয়েছে সূর্যের। যেহেতু স্লো-ওভার রেট সংক্রান্ত এটি মুম্বইয়ের এই মরশুমে প্রথম ভুল ছিল, তাই সূর্যকুমার যাদবকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়। রোহিতের বদলে যেহেতু সূর্য দলকে মাঠে নেতৃত্ব দিয়েছেন, তাই তাঁর ঘাড়েই কোপ পড়ে শাস্তির।
এ দিকে পরপর দুই ম্যাচ জিতে নিয়ে মুম্বই ইন্ডিয়ান্স যেন আইপিএলে অক্সিজেন পেল। এই মরশুমে প্রথম দুই ম্যাচ হারতে হয়েছে মুম্বইকে। কিন্তু শেষ দুই ম্যাচ জিতে পায়ের তলার মাটি খুঁজে পেল পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এ দিকে কলকাতা নাইট রাইডার্স আবার পরপর দুই ম্যাচ হেরে পড়ে গেল অস্বস্তিতে।
নাইট ব্যাটারদের ব্যর্থতা, দলগঠনে পরিকল্পনার অভাব, জোরে বোলারদের নিয়ন্ত্রণহীন বোলিং, স্পিনারদের ধারাবাহিকতা অভাব- সব মিলিয়েই আরব সাগরে তীরে ফের হেরে লজ্জার নজির গড়ল নাইট রাইডার্স। আরও এক বার শাহরুখ খানের শহরে হারতে হল কলকাতাকে। বেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরিও আরব সাগরের জলে ভেসে গেল। ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিযান্সের বিরুদ্ধে নিজেদের হারের লজ্জার রেকর্ডই ধরে রাখল কলকাতা। কেকেআর-কে ৫ উইকেটে হারাল মুম্বই।
ওয়াংখেড়ে যেন কলকাতা নাইট রাইডার্সের কাছে বধ্যভূমিই হয়ে উঠেছে। ১১ বছর আগে আরব সাগরের পারের স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে একটা ম্যাচ জিতেছিল নাইটরা। তার পরে এবং তার আগেও কখনও ওয়াংখেড়েতে মুম্বইয়ের বিরুদ্ধে জয় পায়নি কেকেআর। ২০১২ সালেই ওয়াংখেড়েতে প্রথম জিতেছিল তারা। আর সেটাই এখনও পর্যন্ত শেষ জয়। নাইটদের জন্য ওয়াংখেড়েতে কী ‘জুজু’ রয়েছে, সেটা সত্যিই রহস্যের।
রবিবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কেকেআর ৬ উইকেটে ১৮৫ রান করে। এর মধ্যে বেঙ্কটেশ আইয়ার একাই ৫১ বলে ১০৪ রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে মুম্বই খুব সহজেই ১৪ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ১৭.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ৫ উইকেটে ম্যাচ হারে কেকেআর। এই নিয়ে পরপর দুই ম্যাচ হেরে বেশ চাপে পড়ে গেল তারা। এ দিকে প্রথম দুই ম্যাচে হার দিয়ে শুরু করলেও, পরপর দুই ম্যাচ জিতে অক্সিজেন পেল রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live