মু্ম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে ঘুরে ফিরে যে বিষয়টাকে দুষলেন আইয়ার
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেঙ্কটেশ আইয়ার বলেন, ‘বেশি খুশি হতাম, যদি দল জিতত। তবে আমার পারফরম্যান্সে আমি খুশি। ম্যানেজমেন্ট আমাকে এই রোলটাই দিয়েছে। আর আমি তা পালন করতে পেরে খুব খুশি। আমার কাজটাই হল তাদের আস্থার প্রতি সম্মান দেখানো। এই উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো ছিল। ওদের (মুম্বইয়ের) দু’জন পেস বোলারই সুইং বোলার। তাই আমি ওদের একেবারে থিতু হতে দিইনি। ফলে সুইং যখন আর হচ্ছিল না, তখন ওদের খেলাটা খুব সহজ হয়ে যায়। ২২ গজে দাঁড়িয়ে যখন দলের হয়ে আমরা খেলি তখন সব ব্যথা-যন্ত্রণা আমরা ভুলে যাই। উইকেট খুব ভালো ছিল।'
তিনি যোগ করেন, 'আমি এই ২২ গজে নিজের ব্যাটিংটা উপভোগ করছিলাম। তবে আমরা ১৫-২০ রান আজকে কম করেছি। যার ফল আমাদের ভুগতে হয়েছে ম্যাচে। তবে মুম্বই যেভাবে ব্যাটিং করছিল, ওই রানটা করলেও ওরা হয়ত এক ওভারেই সেটা তুলে নিত। তবে এটা মানতেই হবে যে আমরা কিছুটা কম রান করেছি।' ভেঙ্কটেশ আইয়ার এদিন মাত্র ৫১ বল খেলে ১০৪ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। যে ইনিংস সাজানো ছিল ছটি চার এবং নটি ছয়ে। যদিও এদিন ম্যাচ জিততে পারেনি কলকাতা নাইট রাইডার্স। ১৪ বল বাকি থাকতে পাঁচ উইকেট হাতে নিয়ে জয় নিশ্চিত করে মু্ম্বই ইন্ডিয়ান্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live