নিলামের সব থেকে দামি ক্রিকেটাররা কেমন খেলছেন দেখুন
৬টি দল ইতিমধ্যেই চলতি আইপিএলে ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে। ৪টি দল খেলেছে ৪টি করে ম্যাচ। আইপিএল ২০২৩-এর ২৩তম লিগ ম্যাচের পরে গত নিলাম থেকে কেনা ১০টি ফ্র্যাঞ্চাইজির সব থেকে দামি ক্রিকেটারদের ব্যক্তিগত পারফর্ম্যান্স কেমন, দেখে নেওয়া যাক একনজরে।
পঞ্জাব কিংস (স্যাম কারান, ১৮ কোটি ৫০ লক্ষ): গত আইপিএল নিলাম থেকে ব্রিটিশ অল-রাউন্ডারকে সব থেকে বেশি দামে দলে নেয় পঞ্জাব কিংস। এখনও পর্যন্ত ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে কারান মোটে ৭৭ রান সংগ্রহ করেছেন। উইকেট নিয়েছেন ৫টি।
মুম্বই ইন্ডিয়ান্স (ক্যামেরন গ্রিন, ১৭ কোটি ৫০ লক্ষ): গ্রিন ৪টি ম্যাচে ব্যাট করতে নেমে মাত্র ৩৫ রান সংগ্রহ করেছেন। সেই সঙ্গে তিনি উইকেট নিয়েছেন মোটে ২টি।
চেন্নাই সুপার কিংস (বেন স্টোকস, ১৬ কোটি ২৫ লক্ষ): স্টোকস চেন্নাইয়ের হয়ে সব ম্যাচে মাঠেই নামতে পারেননি। ২টি ম্যাচে ব্যাট করতে নেমে ব্রিটিশ তারকা ১৫ রান করেছেন। ১টি ম্যাচে ১ ওভার বল করে ১৮ রান খরচ করেন তিনি।
লখনউ সুপার জায়ান্টস (নিকোলাস পুরান, ১৬ কোটি): ক্যারিবিয়ান উইকেটকিপার-ব্যাটার ৫টি ম্যাচে ব্যাট করতে নেমে ১টি অর্ধশতরান-সহ ২১৬.৯২ স্ট্রাইক-রেটে ১৪১ রান সংগ্রহ করেছেন।
সানরাইজার্স হায়দরাবাদ (হ্যারি ব্রুক, ১৩ কোটি ২৫ লক্ষ): ব্রিটিশ তারকা ৪টি ম্যাচে ব্যাট করতে নেমে ১টি শতরান-সহ দলের হয়ে সব থেকে বেশি ১২৯ রান সংগ্রহ করেছেন।
গুজরাট টাইটানস (শিবম মাভি, ৬ কোটি): গুজরাট টাইটানস গত আইপিএল নিলাম থেকে সব থেকে বেশি দামে কেনা ভারতীয় পেসার শিবম মাভিকে এখনও পর্যন্ত একটিও ম্যাচে মাঠে নামায়নি।
রাজস্থান রয়্যালস (জেসন হোল্ডার, ৫ কোটি ৭৫ লক্ষ): ক্যারিবিয়ান অল-রাউন্ডার ৪টি ম্যাচের ২টি ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ১ রান সংগ্রহ করেন। ৪টি ইনিংসে বল করে তিনি ৩টি উইকেট সংগ্রহ করেন।
দিল্লি ক্যাপিটালস (মুকেশ কুমার, ৫ কোটি ৫০ লক্ষ): বাংলার তারকা পেসার দিল্লির জার্সিতে ৪টি ম্যাচের ২টি ইনিংসে ব্যাট করতে নেমে ১ রান সংগ্রহ করেছেন। ৪টি ইনিংসে বল করে তিনি উইকেট নিয়েছেন ৪টি।
আরসিবি (উইল জ্যাকস, ৩ কোটি ২০ লক্ষ): চোটের জন্য আইপিএস ২০২৩ থেকে ছিটকে যান উইল জ্যাকস। তাঁর বদলে অনেক কম টাকায় মাইকেল ব্রেসওেলকে দলে নেয় আরসিবি।
কেকেআর (শাকিব আল হাসান, ১ কোটি ৫০ লক্ষ): কেকেআর নিলাম থেকে দলে নিলেও শেষমেশ আইপিএল ২০২৩ থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশের তারকা অল-রাউন্ডার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি