শেষ হলো পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ৩য় টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল
লাহোরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৩ রান জড়ো করে নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেন অধিনায়ক টম ল্যাথাম। ৪৯ বলের মোকাবেলায় ৭টি চার ও ২টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া ড্যারিল মিচেল ২৬ বলে ৩৩ রান করেন। পাকিস্তানের পক্ষে শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ দুইটি করে উইকেট শিকার করেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে দুঃস্বপ্নের মতো শুরু হয় পাকিস্তানের ইনিংস। দলীয় ৬ রানে অধিনায়ক বাবর আজমকে হারানো দলটি দলীয় রান পঞ্চাশের গণ্ডি পার হওয়ার আগেই হারিয়ে ফেলে ৪ উইকেট। এরপর ৫৫ রানে পঞ্চম, ৬৪ রানে ষষ্ঠ ও ৮৮ রানে ৭ম উইকেট হারালেও ইফতিখার আহমেদ হাল ধরেন দলের।
৮ নম্বরে নেমে মাত্র ২৪ বলে ৬০ রান করেন তিনি, হাঁকান তিনটি চার ও ছয়টি ছক্কা। শেষ ওভারে তিনি বিদায় নিলে জয় আর পাওয়া হয়নি পাকিস্তানের। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ দাঁড়ায় ১৫৯ রান, এতে নিউজিল্যান্ড পায় ৪ রানের জয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live