২৭ বলে ৫২ রান, তবু চেন্নাইয়ের ক্রিকেটারকে নিয়ে হতাশ ধোনি
আরসিবির বিরুদ্ধে খুব ভাল খেলেছেন শিবম দুবে। চেন্নাইয়ের এই বাঁ হাতি ব্যাটার মাত্র ২৭ বলে ৫২ রান করেছেন। ২টি চার ও ৫টি ছক্কার এই ইনিংস দলের রান ২২৬ পর্যন্ত নিয়ে যেতে সাহায্য করেছে। শিবম রান পেলেও তাঁর নিজের উপর আস্থা কম বলেই মনে করেন ধোনি। সেই কারণেই হতাশ তিনি।
ম্যাচ শেষে ধোনি বলেছেন, ‘‘শিবম খুব ভাল ক্রিকেটার। ওর আরও একটা সুবিধা, ও খুব লম্বা। তাই অন্য অনেকের থেকে ওর ব্যাট বলের বেশি কাছে পৌঁছায়। আইপিএল শুরু হওয়ার আগে ও চোট পেয়েছিল। এখনও ওর আত্মবিশ্বাস পুরো আসেনি। আমরা ওকে বিশ্বাস করি। কিন্তু ও নিজেই নিজের উপর আস্থা রাখতে পারে না।’’ ধোনি পরামর্শ দিয়েছেন শিবমকে। বলেছেন, ‘‘এক বার মাঠে পা রাখার পরে নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখতে হবে। তবেই ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারবে। সেই আত্মবিশ্বাস শিবমকেই নিয়ে আসতে হবে।’’
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচ জিতেছে চেন্নাই সুপার কিংস। এক সময় দেখে মনে হয়েছিল, আরসিবি ম্যাচ জিতে যাবে। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। তার নেপথ্যে খানিকটা হলেও ধোনির মগজাস্ত্র রয়েছে। উইকেটের পিছনে দাঁড়িয়ে কী ভাবছিলেন তিনি।
ধোনি বলেছেন, ‘‘আমি উইকেটের পিছনে দাঁড়িয়ে সব সময় খেলা নিয়েই ভাবি। কী ভাবে ম্যাচ জেতা যাবে সেটাই আমার মাথায় ঘোরে। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কী হবে সেটা না ভেবে কী ভাবে জিতব সেটা ভাবতে থাকি।’’
বিরাট কোহলিদের বিরুদ্ধে ম্যাচে দেখা গিয়েছে, কী ভাবে বোলিং পরিবর্তন করেছেন তিনি। তিন স্পিনার রবীন্দ্র জাডেজা, মাহেশ থিকশানা ও মইন আলিকে ব্যবহার করেছেন। দুরন্ত ছন্দে থাকা ফ্যাফ ডুপ্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলকে ফিরিয়েছেন। শিশির পড়ায় বল করতে সমস্যা হলেও বোলারদের পাশে থেকেছেন ধোনি।
শেষ দিকে দলের বোলিং নিয়ে ধোনি বলেছেন, ‘‘চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করা খুব মুশকিল। একে ছোট মাঠ, তার পর শিশির পড়ে। তাই বোলাররা রান দেবেই। কিন্তু তাদের পাশে থাকতে হবে। বোঝাতে হবে, কী ভাবে উইকেট নেওয়া যায়। বেঙ্গালুরুর বিরুদ্ধে উইকেট না নিতে পারলে আমরা জিততে পারতাম না। সেটা হয়েছে বলেই জিতেছি।’’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি