আজ পবিত্র জুমাতুল বিদা
এদিন জুমার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ রাজধানীর বায়তুল মোকাররমে। সব মসজিদে খতিব ও আলেমরা জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে বয়ান পেশ করবেন। বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
অনেক ধর্মপ্রাণ মুসল্লি নামাজ শুরুর অনেক আগেই মসজিদে গিয়ে অবস্থান করবেন। সেখানে কোরআন তেলাওয়াত, জিকির-দরুদ পাঠ করবেন। এছাড়া অনেকে নিজের পরিবার ও মরহুম আত্মীয়-স্বজনের আত্মার মাগফিরাত কামনায় দান-খয়রাতও করবেন।
নানান কারণেই মুসলমানদের কাছে জুমাতুল বিদার গুরুত্ব অনেক। রমজান মাস সীমাহীন ফজিলতের মাস। হাদিসে আছে, হজরত আবু হুরায়রা (রা.) বলেছেন রাসূল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয় (বুখারি, মুসলিম)। তাই সারা বছরের মধ্যে মুমিনের কাছে রমজান খুবই গুরুত্বপূর্ণ। জুমাতুল বিদার মাধ্যমে কার্যত রোজাকে বিদায় জানানো হয়।
উল্লেখ্য, মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাস মুক্তির লক্ষ্যে রমজান মাসের শেষ শুক্রবার বিশ্বজুড়ে আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি, পরিসংখ্যান ও লাইভ দেখার উপায়
- চোরের দলের খেলা কবে’ লিখলেই যা দেখাচ্ছে গুগল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- মিলে যাচ্ছে ভবিষ্যৎবাণী বাদ পড়তে যাচ্ছে আর্জেন্টিনা? চ্যাম্পিয়ন হবে যে দল
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি দেখুন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সময়সূচি ও সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- রাতে ফ্রান্স বনাম স্পেন সেমিফাইনাল: সরাসরি যেভাবে দেখবেন Live
- দুই জীবন বীমা কোম্পানির আর্থিক চিত্রে ইতিবাচক পরিবর্তন
- ১০৫% নগদ লভ্যাংশে চমক, একই দিনে ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা আরেক কোম্পানির