রেকর্ডের রাতে বিশাল সুখবর পেলেন ফখর জামান
শনিবার রাওয়ালপিন্ডিতে রেকর্ডের রাতে দলকে জয় উপহার দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত নতুন মাইলফলক স্পর্শ করেছেন ফখর। এর মধ্য দিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলেছেন এ বাঁহাতি ব্যাটার।
পাকিস্তানের হয়ে ওয়ানডে ফরম্যাটে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড এতদিন ছিল বাবর আজমের দখলে। তবে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ফখর।
জাতীয় দলের জার্সিতে তিন হাজার রান করতে ৬৮ ইনিংস খেলেছিলেন বাবর। পাকিস্তান দলপতির থেকে এক ইনিংস কম খেলেই অর্থাৎ ৬৭ ইনিংসেই ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ফখর।
এদিকে ওয়ানডেতে যৌথভাবে দ্রুততম ৩ হাজার রানের তালিকাতেও দুই নম্বরে উঠে এসেছেন ফখর। পাক ওপেনারের সমান ৬৭ ইনিংসে এই কীর্তি গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শাই হোপ।
অবশ্য ধরাছোঁয়ার বাইরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ব্যাটার হাশিম আমলা। তার ৩ হাজার রান করতে লেগেছিল মাত্র ৫৭ ইনিংস।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম জাপান ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান: ৫ গোলের নাটকীয় ম্যাচ শেষ, জানুন ফলাফল
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল: কখন, কোথায় দেখবেন লাইভ