‘বিশ্বে তার মতো কোনো ফুটবলার নেই’
হতাশায় মোড়ানো সেই রোনালদোকে দেখে তখন কি কেউ জোর দিয়ে বলতে পেরেছিলেন, ২০২৪ ইউরোতেও খেলবেন এই পর্তুগিজ তারকা? তবে ঠিকই রোনালদোকে নিয়ে আসন্ন ইউরো জয়ের স্বপ্ন দেখছেন পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ।
এ কারণে রোনালদোকে পর্তুগাল জাতীয় দলের জন্য ‘খুব মূল্যবান’ উপাদান আখ্যা দিয়েছেন তিনি। ৩৮ বছর বয়সি এই তারকা পরবর্তীতে দলে থাকবেন কিনা প্রশ্নে রবার্তো মার্টিনেজ বলেন, ‘হ্যাঁ, এটাই আমার অবস্থান।’
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) পর্তুগিজ টেলিভিশন অ্যান্টেনা-১’কে দেয়া এক সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘আমি মনে করি মার্চ মাসে আমরা যে ম্যাচগুলো খেলেছিলাম তাতে রোনালদো খুব ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রতিদিনের ভিত্তিতে এই মনোভাব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’
পর্তুগিজ কোচ আরো বলেন, ‘রোনালদো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং ড্রেসিংরুমের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি একটি গুরুত্বপূর্ণ অবস্থানে খেলেন। রোনালদো এমন একজন স্ট্রাইকার যিনি পার্থক্য তৈরি করতে পারেন।
রোনালদোর অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্বে তার মতো ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কোনো ফুটবলার নেই। তার এই অভিজ্ঞতাটা আমাদের কাছে অনেক কিছু। সে এখনও পর্তুগাল দলের মূল্যবান খেলোয়াড়।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live