এই মাত্র পাওয়া: নারাইনকে বাদ দেওয়ার দাবি
এবারের আসরে কলকাতার বিদেশি প্লেয়াররা খুব একটা সফল হচ্ছেন না। বিশেষ করে বাজে ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনিল নারাইন। তবুও দলে নিয়মিত সুযোগ পাচ্ছেন তারা।
একটা সময় ছিল কলকাতার জার্সিতে দুর্দান্ত পারফর্ম করেছেন নারাইন। রানের প্রয়োজনে কখনো ব্যাট হাতে ওপেনিং কিংবা উইকেটের প্রয়োজনে বল হাতে তার ওপরই ভরসা রাখতেন সৌরভ থেকে গৌতম গম্ভীররা। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল বোলার তিনি।
নারাইনের মতো কলকাতার অন্যতম প্রাণভোমরা ছিলেন আন্দ্রে রাসেলও। ব্যাট হাতে তাণ্ডব চালাতেন তিনি। কিন্তু বর্তমানে সেই ফর্মে আর নেই কেকেআরের দুই তারকা ক্রিকেটার। টানা অফ ফর্মের কারণে ম্যাচ উইনারদের প্রতি আস্থাও হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটির ফ্যানরা।
এ অবস্থায় অনেকেই ২ জনকে দল থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের এক অনুষ্ঠানে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল ভন জানিয়েছেন, কলকাতার উচিৎ নারাইনকে বাদ দেয়া। যদিও রাসেলের প্রশংসা করেছেন তিনি।
ভন বলেন, ‘কলকাতা তাদের ওপেনিং কম্বিনেশন পেয়েছে এবং তারা দুজনেরই (রয়-গুরবাজ) খেলার ধরণ একই। যেটা বিধ্বংসী জুটি। গুরবাজ আজ দারুণ খেলেছে। সে তার জাতীয় দলের সতীর্থ রশিদ খানকে পাড়ার জুনিয়র লেগ স্পিনারের মতো ট্রিট করেছে। রাসেলকেও ভালো খেলতে দেখে ভালো লাগছে।’
ওপেনিং পজিশন নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সামিল হয়েছিলেন নারাইনও। তবে এ বছর জ্বলে উঠতে পারেননি। ভন বলেন, ‘আমার কাছে সহজ বিষয় হচ্ছে রয় দলের জন্য রান করছে। গুরবাজও ভালো খেলল। বিদেশিদের মধ্যে তারা দুজনেই ভালো খেলছে। কিন্তু নারাইন দলের কোনো কাজে আসছে না। তাকে বাদ দেয়া উচিত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি