ভারতকে ইনিংস ও ১৭৪ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিল বাংলাদেশ
বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ১৯০ রানে অলআউট হয় মুম্বাই। জবাব দিতে নেমে সামিউন বশির রাতুলের ১০৫, দেবাশীষ সরকার দেবার অপরাজিত ১০১ ও রিফাত বেগের ৯২ রানের তিন বড় ইনিংসে ভর করে ৪৪৬ রানের পাহাড় জড়ো করে বাংলাদেশ, ২ উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা করে।
বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন ৪ রান জড়ো করতেই ২ উইকেট হারিয়ে ফেলে মুম্বাই। তৃতীয় ও শেষ দিনে তাদের অলআউট করতে টাইগাররা বেশি সময়ক্ষেপণ করেনি। বাংলাদেশের বোলারদের সামনে মুম্বাইয়ের ব্যাটাররা এতটাই অসহায় ছিলেন যে ৪ ব্যাটার ছাড়া বাকিরা দুই অঙ্কের রানের দেখা পাননি। শেষপর্যন্ত ৩৭.৪ ওভারে মাত্র ৮২ রানে গুটিয়ে যায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের ইনিংস।
বাংলাদেশের পক্ষে শেখ ইমতিয়াজ শিহাব একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া ব্যাটিংয়ের পর বোলিংয়েও আলো ছড়ানো সামিউন বশির রাতুল তিনটি উইকেট শিকার করেছেন।
সংক্ষিপ্ত স্কোর
মুম্বাই অনূর্ধ্ব-১৬ প্রথম ইনিংস : ১৯০/১০ (৭৬.৩ ওভার)
অনিরুধ ৬৩, শ্রেয়াস ৩৯
সবুজ ২০/২, আজিজুল হাকিম ২৪/২, রাতুল ৩৭/২
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ প্রথম ইনিংস : ৪৪৬/৮ ডিক্লেয়ার (৮৬.৫ ওভার)
রাতুল ১০৫, দেবাশীষ ১০১*, রিফাত ৯২
গোরি ৮৫/৩, ভানুশালি ৯২/২
মুম্বাই অনূর্ধ্ব-১৬ দ্বিতীয় ইনিংস : ৮২/১০ (৩৭.৪ ওভার)
শ্রেয়াস ১৯, গোরি ১২*
শিহাব ৩৫/৪, রাতুল ২১/৩
ফল : বাংলাদেশ ইনিংস ও ১৭৪ রানে জয়ী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live