লাল বলের ধারেকাছেও যেও না
তবে শ্রীলঙ্কার হয়ে ক্যারিয়ার ঠিকমতো শুরু করার আগেই পাথিরানাকে মহেন্দ্র সিং ধোনি দিলেন ভিন্ন উপদেশ। ২০ বছর বয়সী এই পেসারকে লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে বলছেন ধোনি।
মাথিশা পাথিরানার অ্যাকশন, ইয়র্কার থেকে শুরু করে বোলিং স্টাইল পর্যন্ত মিল রয়েছে কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার সঙ্গে। আইপিএলের গত আসর থেকেই তিনি খেলছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।
যদিও বল হাতে নিজেকে প্রমাণ করেছেন এবারের আসরে। দারুণ সব ইয়র্কারে প্রতিপক্ষ ব্যাটারদের বিপদে শ্রীলঙ্কার এই তরুণ পেসার। এবারের আইপিএলে এরই মধ্যে সাত ম্যাচে দশ উইকেট নিয়ে নিয়েছেন পাথিরানা।
এর মধ্যে গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট তুলে নিয়েছেন এই পেসার। হয়েছেন ম্যাচ সেরাও। ম্যাচটিও চেন্নাই জিতে নেয় ছয় উইকেটে।
ম্যাচ শেষে তাকে নিয়ে ধোনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি সে এমন কেউ নয় যার অনেক লাল বলের ক্রিকেট খেলা উচিত। তার লাল বলের ক্রিকেটের ধারেকাছেও যাওয়া উচিত নয়। এমনকি সাদা বলের ক্রিকেটে ৫০ ওভারি ম্যাচও তার যথাসম্ভব কম খেলা উচিত। বড় আইসিসি টুর্নামেন্ট খেলুক, কারণ সে এমন কেউ নয় যে খুব বেশি পরিবর্তিত হবে।’
‘তাকে ফিট থাকতে হবে, যেনো সে আইসিসি টুর্নামেন্টে খেলতে পারে। সে শ্রীলঙ্কার জন্য এক দুর্দান্ত সম্পদ হবে। ভুলে গেলে চলবে না তার বয়স কম। শেষবার যখন সে এসেছিল তখন পেশীতে তেমন জোর ছিল না, এখন যা আছে। সে শ্রীলঙ্কার ক্রিকেটকে অনেক সার্ভিস দেবে, তবে সে কতটা বোলিং করবে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
এবারের আইপিএলে কেবল একটি ম্যাচেই উইকেটশূন্য ছিলেন পাথিরানা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে চেন্নাইয়ের ম্যাচে কোনো উইকেট পাননি তিনি। এ ছাড়া প্রতি ম্যাচে কমপক্ষে একটি করে উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার হয়ে একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live