মাশরাফীদের হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী
রোববার (৭ মে) সুপার লিগের ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নামে রূপগঞ্জ। ব্যাটিংয়ে নেমে শুরুতে রূপগঞ্জের দুই ওপেনার মুনিম শাহরিয়ার (২) ও পারভেজ হোসেন ইমন (১০) ফিরে যান। তিন নামা সাব্বির রহমানও ফিরেছেন কেবল ৮ রান করে। এরপর দলকে পথ দেখান ইরফান শুক্কুর ও চিরাগ জানি।
এই দুই ব্যাটার মিলে যোগ করেন ৮১ রান। তবে চিরাগ ৫১ বলে ৫০ রান করে ফেরেন। এরপর ৫২ রান করে ফেরেন শুক্কুরও। পরবর্তীতে জাওয়াদ রোয়েনের ৪৬ ও অধিনায়ক মাশরাফির ২৬ রানের পরও নির্ধারিত ওভারের আগে সবকটি উইকেট হারিয়ে লেজেন্ডস অব রূপগঞ্জ সংগ্রহ করে ২৩০ রান।
বোলিংয়ে আবাহনীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার রিপন মন্ডল। এছাড়া পাকিস্তানি স্পিন অলরাউন্ডার খুশদিল শাহ নেন ২ উইকেট।
মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পায় আবাহনী। দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ মিলে করেন ৭২ রান। এরপর ৩৩ রান করা বিজয়কে লেগ বিফোঁরের ফাঁদে ফেলে দলকে প্রথম সাফল্য এনে দেন মাশরাফি। ৫৬ রান করে আউট হন নাইম শেখও।
তৃতীয় উইকেটে মাহমুদুল জয় ও আফিফ হোসেন যোগ করে ৫৪ রান। আফিফ আউট হন ৩৩ রান করে। জয় আউট হওয়ার আগে করেন ৬৭ রান। এরপর মোসাদ্দেক (৭) ও জাকের আলি অনিক ফেরেন কোনো রান না করে। শেষদিকে খুশদিলের অপরাজিত ২২ ও নাহিদুলের অপরাজিত ১০ রানে সহজ জয় পায় আবাহনী।
রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার মুক্তার আলি। একটি করে উইকেট পান মাশরাফী, আব্দুল হালিম ও তানভীর হায়দার।
পয়েন্ট তালিকায় ১৪ ম্যাচে ১৩ জয় ও ১ হারে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী। সমান ম্যাচে এক ম্যাচ বেশি হেরে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর সমান ম্যাচে ৯ জয় ও ৫ হারে ১৮ পয়েন্ট নিয়ে তিনে মাশরাফীর লিজেন্ডস অব রূপগঞ্জ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live