পাকিস্তানের তিন ভবিষ্যৎ সুপারস্টার ক্রিকেটরের নাম জানালেন পাক অধিনায়ক
এদের মধ্যে থেকে তিনজনকে ভবিষ্যৎ সুপারস্টার হিসেবে মনে করেন পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক বাবর আজম। তার বিশ্বাস সাইম আইয়ুব, উমাইর বিন ইউসুফ ও মোহাম্মদ হারিস পাকিস্তানের ক্রিকেটের বড় নাম হবেন। এ ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ সামলানো, কঠোর পরিশ্রম আর ক্রিকেটের প্রতি মনোযোগী থাকতে হবে বলে মনে করেন বাবর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাবর বলেন, 'অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে, সাইম আইয়ুব, উমাইর বিন ইউসুফ ও মোহাম্মদ হারিস আমার মতে ভবিষ্যৎ সুপাস্টার। তাদের কঠোর মনোযোগী হতে হবে এবং সহজ জিনিসগুলো সঠিকভাবে করতে হবে।'
পাকিস্তান সুপার লিগের সর্বশেষ মৌসুমে ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন সাইম। ১২ ম্যাচে ২৮.৪২ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৩৪১ রান। এমন পারফরম্যান্সের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে পাকিস্তানের জার্সিতে অভিষেক হয়েছে বাঁহাতি এই ব্যাটারের।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও তিনি ছিলেন পাকিস্তান দলে। আফগানিস্তানের বিপক্ষে একটি ৪৯ ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ৪৭ রানের ইনিংসও খেলেছেন সাইম। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ শেষে সাইমের প্রশংসা করেছিলেন পাকিস্তানের আরেক ওপেনার ফখর জামান।
তিনি বলেছিলেন, 'ব্যাটিং লাইনআপে সাইম দারুণ সংযোজন। তার শটের পরিধি সত্যিই ভালো। বাবরের পর পাকিস্তান তার মতো একজন ক্রিকেটার পেয়েছে। এতো তাড়াতাড়ি একজন ক্রিকেটারকে বিচার করতে পারেন না। তবে আমার মনে হয় সে যদি নিজের কাজগুলো সঠিকভাবে করে, কঠোর পরিশ্রম করে এবং নিজের যত্ন নেয় তবে সে পাকিস্তানকে লম্বা সময় প্রতিনিধিত্ব করবে এবং পাকিস্তানকে অনেক ম্যাচ জেতাবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live