যে চার দল যেতে পারে আইপিএলের শেষ চারে
এখন পর্যন্ত তালিকায় শেষ চারে গুজরাট (১৩ ম্যাচে ১৮ পয়েন্ট) ও চেন্নাই (১৩ ম্যাচে ১৫ পয়েন্ট) বাদে বাকি দুটি স্থানের জন্য মোটামুটি চার দল লড়াই করছে। এদের মধ্যে পয়েন্ট টেবিল অনুযায়ী এগিয়ে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (১২ ম্যাচে ১৪ পয়েন্ট) ও লখনৌ সুপার জায়ান্টস (১২ ম্যাচে ১৩ পয়েন্ট)। তবে সুযোগ রয়েছে পাঞ্জাব কিংস (১২ ম্যাচে ১২ পয়েন্ট) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও (১২ ম্যাচে ১২ পয়েন্ট)।
এ হিসেবে রাজস্থান রয়্যালস (১৩ ম্যাচে ১২ পয়েন্ট) ও কলকাতা নাইট রাইডার্সের (১৩ ম্যাচে ১২ পয়েন্ট) সম্ভাবনা খুব কম। অন্য দিকে ইতোমধ্যে আসর শেষ হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের। এবার হায়দরাবাদ ও দিল্লি বাকিদের অবস্থান বদল করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সূচি অনুযায়ী প্রথম পর্বে বেঙ্গালুরুর দুটি ম্যাচ বাকি রয়েছে। একটি শীর্ষে থাকা গুজরাটের বিপক্ষে, অপরটি তুলনামূলক দুর্বল দল হায়দরাবাদের বিপক্ষে। যদি দুটি ম্যাচই তারা জিততে পারে তাহলে শেষ চার নিশ্চিত হবে দলটির। যেহেতু দলটিতে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলের মতো তারকারা রয়েছেন, সেহেতু শেষ চারে ওঠার সম্ভাবনা বেশি রয়েছে। এ দিকে পাঞ্জাবে স্যাম কারান, শিখর ধাওয়ান, জনি বেয়ারস্টো, সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা রয়েছেন। এ সমস্ত তারকারা জ্বলে উঠলে দিল্লি ও রাজস্থানের বিপক্ষে জয় তুলে নেয়া অসম্ভব কিছু না। তবে শেষ চারের জন্য তাদের রান রেটের বিষয়টিও মাথায় রাখতে হবে। কারণ সমান পয়েন্ট পেয়েও রানরেটে পিছিয়ে থেকে বেঙ্গালুরু, রাজস্থান ও কলকাতার পরে রয়েছে পাঞ্জাব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম জর্ডান: প্রথমার্ধেই ২ গোল
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ:দ্বিতীয়ার্ধের খেলা সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- চলছে আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৮০ মিনিট শেষ, জানুন ফলাফল
- আর্জেন্টিনা বনাম জর্ডান ম্যাচ: ৯০ মিনিট শেষ, জেনে নিন ফলাফল