চমক দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচন
গতকাল ১৭ মে বুধবার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসে এক জমকালো অনুষ্ঠানে ২০২৬ বিশ্বকাপের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলিয়ান ফুটবল গ্রেট রোনাল্ডো নাজারিও।
বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আসন্ন বিশ্বকাপের লোগোটির মাঝে বিশ্বকাপের সোনালী ট্রফির ছবি বসানো। তার নিচে ‘২৬’ সালের বোল্ড ছাপ দেওয়া। এই প্রথমবার বিশ্বকাপের লোগোতে সোনালী ট্রফির ব্যবহার করা হয়েছে। অন্যান্য আসরে ট্রফির মূল ছবি নয়; অঙ্কিত কোনো ছবি ব্যবহার করা হতো।

২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের বিশ্ব আসরের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ১৬টি। অর্থাৎ ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে। যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। সেজন্যে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে।
আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও যুক্তরাষ্ট্রই থাকছে মূল আয়োজক। সেখানে ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। এরপর মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।
লোগো উন্মোচন অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘এটি এমন একটি মুহূর্ত যখন তিনটি দেশ এবং একটি সমগ্র মহাদেশ সম্মিলিতভাবে বলে যে, আমরা বিশ্বকে স্বাগত জানাতে এবং সর্বকালের সর্ববৃহৎ ও সবচেয়ে বেশি দল নিয়ে ফিফা ওয়ার্ল্ডকাপ উপহার দিতে চলেছি।’ আরও বলেন, ‘এই টুর্নামেন্ট আয়োজক দেশ এবং অংশগ্রহণকারীদের ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ করে দিচ্ছে।’
#WeAre26 ???? @Ronaldo pic.twitter.com/msVowRC1xf
— FIFA World Cup (@FIFAWorldCup) May 18, 2023
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি