নতুন ইতিহাস হওয়ার দ্বারপ্রান্তে বিশ্বকাপজয়ী দুই আর্জেন্টাইন
এ শিরোপা জিততে পারলে তারাও হয়ে যাবেন ইতিহাসের অংশ। একই মৌসুমে বিশ্বকাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতা খেলোয়াড়দের তালিকায় নাম লেখাবেন তারা।
সুযোগটা আলভারেজ এবং মার্টিনেজ দুজনের সামনে থাকলেও ইতিহাসের অংশ হতে পারবেন কেবল একজন। কারণ আগামী ৩০ মে ইস্তামবুলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুই আর্জেন্টাইন সতীর্থ একে অপরের প্রতিপক্ষ।
আলভারেজ খেলবেন ম্যানচেস্টার সিটির হয়ে, আর মার্টিনেজ মাঠে নামবেন ইন্টার মিলানের হয়ে। ফাইনাল জেতা একজন আর্জেন্টাইন একই মৌসুমে বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতা খেলোয়াড়ের তালিকায় দশম ফুটবলার হিসেবে নাম লেখাবেন। এর আগে এ তালিকায় সবশেষ নাম লিখিয়েছিলেন ফ্রান্সের রাফায়েল ভারানে। তিনি ২০১৮ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জেতার এক মাস পর দেশের হয়ে ফিফা বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন। তালিকার সাতে এবং আটে থাকা ফুটবলারও রিয়াল মাদ্রিদের। আটে থাকা রবার্তো কার্লোস ২০০২ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছিলেন। আর ক্রিস্টিয়ান কারেম্বু ফ্রান্সের হয়ে ১৯৯৮ সালে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন। ওই বছরগুলোতে রিয়ালও চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল।
অবাক করা বিষয় হচ্ছে, তালিকার ১-৬ এর মধ্যে থাকা ফুটবলাররা একই সময়ে বিশ্বকাপ ও ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠত্বের পুরস্কার জিতেছেন। সেপ মাইঁয়া, পল ব্রেঁইতনা, অঁনস গেও শারজেনবেক, ফঁঞ্জ বেকেনবাওয়া, উলি উঁনেস এবং গার্ড মুলার, সবাই ১৯৭৪ সালে পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপ এবং বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপিয়ান কাপ জিতেছিলেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live