আইপিএলে প্লে-অফের একটি স্থানের জন্য লড়ছে এই ০৩ দল
রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি) : প্লে-অফে ওঠার ক্ষেত্রে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন বিরাট কোহলিরা। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট তাদের। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সকে হারাতে পারলেই শেষ চারের জায়গা প্রায় পাকা হয়ে যাবে কোহলিদের। কারণ, নেট রানরেটে মুম্বই ইন্ডিয়ান্সের (-০.১২৮) থেকে অনেকটা এগিয়ে আরসিবি (০.১৮০)। তা ছাড়া লিগের শেষ ম্যাচ খেলবে আরসিবি। তাই যদি মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের ম্যাচ জেতে তার পরেও আরসিবিকে কত রানে বা উইকেটে জিততে হবে সেটা জেনেই খেলতে নামবে তারা।
মুম্বই ইন্ডিয়ান্স : মুম্বইয়ের পয়েন্ট ১৩ ম্যাচে ১৪। প্লে-অফে ওঠার জন্য রোহিত শর্মাদের প্রথম কাজ নিজেদের ম্যাচে জেতা। শুধু জিতলেই হবে না বড় ব্যবধানে জিততে হবে রোহিতদের। যাতে আরসিবির থেকে বেশি নেট রানরেট হতে পারে তাদের। আর যদি আরসিবি নিজেদের ম্যাচ হারে তা হলে রোহিতরা জিতে গেলেই প্লে-অফে চলে যাবেন।
রাজস্থান রয়্যালস : রাজস্থানের কোনও খেলা বাকি নেই। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। কিন্তু এখনও প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে সঞ্জু স্যামসনদের। তাদের নেট রানরেট ০.১৪০। যদি আরসিবি ও মুম্বই নিজেদের ম্যাচে হারে তা হলে তাদেরও পয়েন্ট হবে ১৪। সে ক্ষেত্রে নেট রানরেট দেখা হবে। মুম্বইয়ের নেট রানরেট রাজস্থানের থেকে কম। আর আরসিবি হারলে তাদের নেট রানরেট কমবে। সে ক্ষেত্রে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে রাজস্থানের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)