বিশাল সুখবরঃ মেসিদের এশিয়া সফরের সূচি প্রকাশ
মুল বিসয় হল আর্জেন্টিনার এশিয়া সফরের সূচি প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। আগামী জুনে এশিয়া সফরে এসে চীন ও ইন্দোনেশিয়ায় প্রীতি ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমে ১৫ জুন চীনের বেইজিংয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির দল। এরপর ১৯ জুন জাকার্তায় ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবেন লিওনেল মেসিরা।
সেপ্টেম্বরে শুরু হবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব। ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোতে বসবে বিশ্বকাপের পরবর্তী আসর। সে বিশ্বকাপের বাছাই পর্ব সামনে রেখে এই দুটি প্রীতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। বাছাই পর্বের প্রথম ম্যাচে নিজেদের মাঠে ইকুয়েডরের মুখোমুখি হবে স্ক্যালোনির দল এবং পরের ম্যাচেই লা পাজের উচ্চতায় বলিভিয়া পরীক্ষা নেবে তাদের।
কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সে ম্যাচে লিওনেল মেসিদের কঠিন পরীক্ষা নিয়েছিল এশিয়ার এই ফুটবল পরাশক্তি।
উল্লেখ্য, এই সফরে আর্জেন্টিনা জাতীয় দলের বাংলাদেশ সফরের কথা জানিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গত জানুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ২০২৩ সালের জুনে ফিফার উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে আর্জেন্টিনাকে। তাতে স্বপ্নের সাগরে ভেসেছিল এদেশের আলবিসেলেস্তে সমর্থকরা।
৩৬ বছর পর শিরোপা স্বাদ উপহার দেয়া মেসিদের কীভাবে অভ্যর্থনা জানাবে সে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়ে পড়েছিল ফুটবল ভক্তরা। কিন্তু আশায় গুঁড়ে বালি দিয়ে কিছুদিন আগে সালাহউদ্দিন জানান, ভেন্যু সমস্যার কারণে এখন আনা সম্ভব নয় বিশ্ব চ্যাম্পিয়নদের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live