আফিফ-সাইফদের কাছে সিডন্সের নতুন আবদার
দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই ব্যাটিং পরামর্শ ব্যাটারদের কাছ থেকে আরও ধৈর্যশীল ইনিংস দেখতে চান। ব্যাটারদের এমন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিংয়ের প্রধান কারণ হিসেবে সদ্য সমাপ্ত ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল) দায়ী করেছেন তিনি।
সিডন্স বলেন, 'সবাই সম্প্রতি অনেক সাদা বলের ক্রিকেট খেলেছে, এজন্য এখানে নেমেও তারা অনেক বেশি শট খেলেছে। ব্যাটাররা অতিরিক্ত শট খেলেছে, বোলাররা ঠিক জায়গায় খুব বেশি বল রাখতে পারেনি। যদিও পেস বোলাররা কিছুটা ভালো করেছে। সাদা বলের ক্রিকেট খেলে মাত্র দুই দিনের অনুশীলনের পর নামা খুব কঠিন।'
ওয়েস্ট ইন্ডিজ 'এ' দলের বিপক্ষে প্রথম আন অফিসিয়াল টেস্টে বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ৪২৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ব্যাটিংয়ে নেমে ফলো অনে পড়েছিল আফিফ হোসেনের দল। প্রথম ইনিংসে ৭১ বলে ৯৫ রানের ইনিংস খেলেছিলেন সাইফ হাসান।
এরপর আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৪১ বলে ৪৫ রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে তারাও ব্যর্থ হন। আফিফ ৯ ও সাইফ ফেরেন ৬ রান করে। যদিও সাদমান ইসলাম ও জাকের আলীর ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ড্রয়ের মুখ দেখে বাংলাদেশ। সিডন্স এবার তাদের ইনিংস ধরে রেখে খেলার পরামর্শ দিয়েছেন।
তিনি সিলেটে গণমাধ্যমকে বলেছেন, 'আমরা যদি রক্ষনটা আরেকটু ভালো করি, আরেকটু ধৈর্য দেখাতে পারি তাহলে ভালো, আমি এটা দেখতে চাই। আমি চাই না কেউ ঝড় গতির ২০-৩০ রান করুক, ক্যামিও ইনিংস দেখতে চাই না। আমরা চাই ব্যাটাররা দিনভর ব্যাট করবে, পরেরদিন আবার নামবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live