ধোনির সঙ্গে একমত নন মালিঙ্গা
ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) খেলেছেন এই তারকা ক্রিকেটার। দুই মৌসুম ধরেই চেন্নাই সুপার কিংসের পেস বোলিং আক্রমণের মূল ভরসা লঙ্কান এই পেসার। এমন পারফরম্যান্সের পরও তাকে টেস্ট ক্রিকেট বা লাল বলের ক্রিকেটের ধারে কাছেও যেতে মানা করেছেন চেন্নাই দলের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাইয়ের অধিনায়ক কোন প্রেক্ষিতে এই কথা বলেছেন সে ব্যাপারে বিস্তারিত না জানলেও মালিঙ্গা সাম্প্রতিক এক সাক্ষাৎকারে জানিয়েছেন, জাতীয় দলের হয়ে খেললে এভাবে বেঁছে বেঁছে খেলা বেশ কঠিন। শ্রীলঙ্কায় হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মাত্র ম্যাচই খেলেছেন পাথিরানা। শ্রীলঙ্কার হয়ে সব ফরম্যাটেই তার উজার করে খেলা উচিত বলে মনে করেন মালিঙ্গা।
তিনি বলেন, ‘এমএস ধোনি বলছে, তার (পাতিরানার) শুধু আইসিসি টুর্নামেন্ট খেলা উচিত। আমি জানি না, সে মজা করেই এমন বলেছে কি না। (কারণ) জাতীয় দলের হয়ে খেললে এমন করাটা কঠিন।’
এই বিষয়ে ব্যাখ্যা দিয়ে মালিঙ্গা আরও বলেন, ‘আমার মনে হয়, কেউ যদি তাকে লাল বলের ক্রিকেট খেলতে নিষেধ করে, এর পেছনের কারণ তার চোটে পড়ার শঙ্কা। তবে আমি প্রথমে লাল বলের ক্রিকেটই খেলেছি। কেউ আমাকে অমন কিছু বলেনি।'
মালিঙ্গা নিজেও ২০০৪ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত লাল বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন। তাকে কেউই লাল বলের ক্রিকেট ছাড়তে বলেননি। তার ক্যারিয়ারে হ্যামস্ট্রিং বা কুঁচকির চোটেরও কোনো উদাহরণ নেই। ফলে পাথিরানাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করাটাও ঠিক মনে হচ্ছে না তার।
সাবেক এই লঙ্কান পেসার বলেন, '২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত আমি লাল বলে খেলেছি, কিন্তু আমার আন্তর্জাতিক ক্যারিয়ার ১৬ বছরের, আইপিএল ও বিগ ব্যাশসহ অন্যান্য লিগ খেলেছি। এই সময়ে আমি কখনো হ্যামস্ট্রিং বা কুঁচকি বা পিঠ বা পায়ের মাংসপেশির চোট নিয়ে মাঠ ছাড়িনি। হয়তো অনেকেই আমার কথার বিরোধিতা করবেন, তবে আমার মনে হয় না সে চোটে পড়বে এটি ধরে নেওয়া উচিত। আমি এভাবেই খেলেছি, তার মতোই বোলিং করতাম। ফলে চ্যালেঞ্জটা আমি জানি।’
গত বছর শ্রীলঙ্কার হয়ে একটি মাত্র টি-টোয়েন্টি খেলেছেন পাথিরানা। সেই ম্যাচে উইকেট শূন্য ছিলেন তিনি। মালিঙ্গা মনে করেন টেস্টেও খেলা উচিত পাথিরানার। এরপর ভাগ্যই বলে দেবে লাল বলের ক্রিকেটে কতদূর এগোবে তার ক্যারিয়ার। টেস্ট খেললে ব্যাটারের মানসিকতা পড়তে শিখবেন পাথিরানা সেতাই বিশ্বাস মালিঙ্গার।
তিনি বলেন, ‘আপনার হাড়ের চোট হতেই পারে, কারণ সেটি নির্ভর করছে প্রতিটি বলে আপনি কতটা জোর দিচ্ছেন। তবে আমি তাকে বলব—টেস্ট ক্যাপটা নিতে। হয়তো একটাই খেলবে, হয়তো ১০টা খেলবে, হয়তো ১০০টি খেলবে—কে জানে! সে যখন ১৫-২০টি টেস্ট খেলবে, তার বোলিং ফিটনেস ও স্কিলের উন্নতিই হবে। সে বুঝবে কীভাবে ব্যাটসম্যানকে ‘সেট-আপ’ করে আউট করতে হয়, কীভাবে একটা স্পেল সাজাতে হয়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
- Infinix GT 30 Pro: ২০ হাজারে ২০২৬-এর সেরা গেমিং ফোন
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন