চেন্নাইকে আগাম হুশিয়ারি বার্তা দিয়ে রাখলেন গিল
এই স্টেডিয়ামে চেন্নাইয়ের থেকে এগিয়ে থাকবে গুজরাট টাইটান্স। এমনটাই মনে করেন দলটির ওপেনার শুভমান গিল। এদিকে গুজরাট দলে আছেন রশিদ খান, নুর আহমেদের মতো স্পিনাররা। চেন্নাইয়ের স্লো উইকেটে দারুণ কার্যকরী হতে পারেন এরা। এ ছাড়া নাভিন উল হক, মোহাম্মদ শামি এবং মোহিত শর্মাও আছেন দলটির পেস আক্রমণে।
গিল বলেন, 'আমি মনে করি, চেন্নাইয়ের উইকেটের জন্য আমাদের বোলিং আক্রমণ দারুণ। আমি মনে করি, চেন্নাইয়ের বিপক্ষে চেন্নাইতে একটা রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে। আশা করি, দ্বিতীয়বারের মতো আমরা ফাইনাল খেলতে পারব।'
যদিও হোম ভেন্যুর 'সুবিধা' নিতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছে চেন্নাই। এবারের আইপিএলে নিজেদের উইকেট নিয়ে যথার্থ ধারণা নেই চেন্নাইয়ের। উইকেট খুব বেশি পরিবর্তিত হওয়ায় বিভিন্ন সময়ে তা বুঝতেও সমস্যা হয়েছে দলটির।
এই ব্যাপারে দলটির কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, 'চেন্নাইতে কন্ডিশন কি হবে সেটা নিয়ে আমরা নিশ্চিত নই। গত বছর আমরা এটা নিয়ে ভালোভাবেই জানতাম । কিন্তু এই বছর এটা একটু পরিবর্তন হয়ে গেছে।'
গত ২০ মে দিল্লি ক্যাপিটালসকে তাদের মাটিতে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে এবারের আসরে প্লে-অফ নিশ্চিত করেছে চেন্নাই। ১৪ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তাদের অবস্থানও দুই নম্বরে। আজ (২৩ মে) প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে গুজরাট ও চেন্নাই। আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ মে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live