চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য রেফারিদের তালিকা চূড়ান্ত
হাইভোল্টেজ এই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে পোলিশ রেফারি সাইমন মার্সিনিয়াক। যিনি কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনার ম্যাচ পরিচালনা করেছেন। সেই ফাইনালের আগেও বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচে রেফারি ছিলেন তিনি। সেবার তার কিছু সিদ্ধান্ত নিয়ে ফুটবলাররা সন্তুষ্ট না থাকলেও ফাইনাল ম্যাচ করে প্রশংসিত হন ৪২ বছর বয়সী মার্সিনিয়াক।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মার্সিনিয়াকের সহকারী রেফারি হিসেবে থাকবেন দুই স্বদেশি পাভেউ সোকোলনিস্কি ও তমাশ লিসৎকিভিচ। এই দুজন বিশ্বকাপ ফাইনালেও সহকারী রেফারি হিসেবে মার্সিনিয়াকের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মার্সিনিয়াক আগেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৮ সালের রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনালে তিনি ছিলেন চতুর্থ রেফারি। চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে এখন পর্যন্ত ৮টি ম্যাচে রেফারিং করেছেন মার্সিনিয়াক। এর মধ্যে রয়েছে শেষ ষোলোয় ইন্টার মিলান-পোর্তোর গোলশূন্য দ্বিতীয় লেগ এবং সেমিফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলে বিধ্বস্ত হওয়া ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স লিগসহ আরও দুই ইউরোপিয়ান ফাইনালের রেফারির নামও প্রকাশ করেছে উয়েফা। ইংলিশ রেফারি এন্থনি টেলর সেভিয়া ও রোমার মধ্যকার ইউরোপা লিগ ফাইনালের দায়িত্বে থাকবেন। অন্যদিকে ইউরোপা কনফারেন্স লিগের ফাইনালে ফিওরেন্তিনা ও ওয়েস্ট হ্যামের মধ্যকার ম্যাচে রেফারি থাকবেন স্পেনের কার্লোস দেল সেরো গ্রান্ডে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live